1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য

রেল লাইন থেকে মারুফের খণ্ডিত মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

 

জামালপুর প্রতিনিধি

জামালপুরে ট্রেনে কাটা পড়ে মারুফ মিয়া (২৪) নামে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) সকাল ৯টার দিকে জামালপুর পৌর শহরের মাছিমপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম। মারুফ মিয়া ওই এলাকার মিন্টু মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বিদ্যুৎ চলে গেলে প্রচণ্ড গরমের কারনে মারুফ হাসান বাড়ী থেকে বের হয়ে যান। মধ্য রাতে মারুফ মিয়াকে ঘরে না পেয়ে খোঁজাখুজি করে তার পরিবার। বুধবার সকাল ৮টার দিকে স্থানীয়রা রেল লাইনের উপর ট্রেনে কাটা খন্ডিত মরদেহ দেখতে পায়। পরে মারা যাওয়া মারুফ হাসানের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ সনাক্ত করেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
মারুফের বাবা মিন্টু মিয়া জানান, মারুফ মাঝে মধ্যে রেল লাইনের উপর শুয়ে থাকতো। প্রায় ৮ বছর থেকে সে মানসিক ভারসাম্যহীন। অনেক চিকিৎসা করেও তাকে সুস্থ্য করতে পারি নাই। আজ সকালে লাশ পাইলাম।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, কোন অভিযোগ না থাকায় মানবিক দিক বিবেচনা করে মারা যাওয়া মারুফের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট