1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য

জামালপুরে অবহেলায় প্রসুতি নারীর মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

 

জামালপুর প্রতিনিধি

জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকায় দুবাই হসপিটালে অযত্নে অবহেলায় রিতু (২২) নামের এক প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।আজ সকাল ৬ টায় হসপিটালে তিনি মারা যান।

মৃত্যুর খবর পেয়ে পরিবার ও এলাকার লোকজন হাসপাতালটি তালাবদ্ধ করে দিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসেন।নিহত রিতুর বড় ভাই লাবলু মন্ডল জানিয়েছেন, গত দুই ধরেই তার বোন গর্ভবতী রিতুর প্রসব ব্যাথা শুরু হয়। এরপর রোববার তাকে দিগপাইত দুবাই হসপিটালে নিয়ে যায়। বিকাল ৫ টায় তার সিজার করা হলে একটি মেয়ে বাচ্চা হয়। মা মেয়ে দুইজনই সুস্থ ছিলেন। হঠাৎ রাতে তার বোনের খিচুনি উঠে। এ সময় হসপিটালে কোন ডাক্তার নার্স ছিল না। এমনকি সে সময় কোন রোগীও ছিল। সারারাত মৃত্যু যন্ত্রনায় ছটফট করে আজ ভোর সকাল ৬টায় তার মৃত্যু হয়।
তার মৃত্যুর পর হসপিটালের এক কর্মচারী এসে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। তিনি বলেন, আমার বোনের লাশ হস্তান্তর করার জন্য হসপিটালের কেউ ছিল না। এই ঘটনার পর এলাকার লোকজন হসপিটালটি তালাবদ্ধ করে দেয়।
খবর পেয়ে নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম আতিকুল রহমানের নেতৃত্বে একদল পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
লাবলু মন্ডল বলেন, আমরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবো। আমার বোনের একটা প্রথম বাচ্চা। তার দাবি রাতে কোন নার্স ডাক্তার না থাকায় অবহেলা অযত্নে আমার বোনের মৃত্যু হয়েছে। আমি এর সঠিক বিচার চাই। 
নারায়নপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম আতিকুল রহমান বলেন, ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাই। তার সুরতহাল রিপোর্ট তৈরি করছি। ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
জামালপুরের সির্ভিল সার্জন ডাঃ মোঃ আজিজুল হক বলেন, খবরটি শুনে আমার কর্মকর্তাদের পাঠিয়েছি। তারা আসার পর বিস্তারিত জানতে পারবো। আমি হসপিটালটির কাগজপত্র খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবো।
এ ব্যাপারে হসপিটাল কৃর্তপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা মোবাইল ধরেননি।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট