1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

‎রাজশাহী দুর্গাপুরে স্মার্ট ডিজিটাল ভূমি মেলা-২০২৫ উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে


‎‎রাজশাহী জেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানা তুষার

নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে স্মার্ট ডিজিটাল ভূমি মেলা-২০২৫ উদ্বোধনী, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (২৫ মে)  দুর্গাপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিসের চত্তরে ২৫ মে হতে ২৭ মে পর্যন্ত ভূমি মেলার শুভ উদ্বোধন করেন দুর্গাপুর উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ।

‎এ সময় উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ বলেন, অনলাইনে ঘরে বসেই সবকিছু করা সম্ভব। শুধু ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট মেন্যুতে গেলেই সব তথ্য জেনে ভূমি সংক্রান্ত যেকোন প্রয়োজনীয় কাজ করা যাবে। যেমন আর এস খতিয়ান, এস এ খতিয়ান এবং খাজনার চেক, নামজারি আবেদন এবং ভূমি সংক্রান্ত বিষয় জানতে পারবেন, এক্ষেত্রে প্রতিটি নাগরিক ভূমিকা রাখতে পারে স্মার্ট ডিজিটাল ভূমি সেবা বাস্তবায়নে। তাই সমাজের সকল শ্রেনী পেশার মানুষকে স্মার্ট ভূমি সেবা নিতে ও সেবা পেতে আগামী ২৭ তারিখ পর্যন্ত স্মার্ট ভূমি সেবা আয়োজন চালু থাকবে আহবান জানান।

‎এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরে-এ-শেফা, উপজেলা হিসাবরক্ষণ অফিসার বাবুল ইসলাম, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রজব আলী,
‎লক্ষণখলসী ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা ইমান আলী, সিংগাহাট ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা নরশাদ আলী, উজানখলসী ইউনিয়ন ভূমি উপ-সহকারি কর্মকর্তা হেলাল শেখ, ভূমি অফিসের সার্টিফিকেট সহকারি সেবাস্তিন সরেন, ভূমি অফিসের নাজির শফিকুল ইসলাম, কম্পিউটার অপারেটর সজিব সরকার, সাইরাত সহকারি সালাউদ্দিন, সার্টিফিকেট পেশকার নাহিদ হাসান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট