1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

ডোমারে ভূমি মেলা ২০২৫ এর উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

 

রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে শুরু হয়েছে ভূমি মেলা ২০২৫। উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় শনিবার (২৫ মে) সকাল সাড়ে ১০টায় ডোমার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন উড়ানো ও ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে উপজেলা ভূমি অফিস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবু রাহাত সোহেল রানা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুর রহমান, ডোমার পৌর বিএনপির সভাপতি মো. আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মো. মোজাফফর আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুন্নবী, বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস হোসেন এবং ছাত্র প্রতিনিধি মাহির মোহাম্মদ মিলন ও মোহাম্মদ শরীফ হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, “জমি সংক্রান্ত জটিলতা রোধে নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান এবং ডিজিটাল রেকর্ডভিত্তিক ভূমি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

উল্লেখ্য, ভূমি মেলার মাধ্যমে সাধারণ জনগণকে ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা, মিউটেশন, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর বিষয়ে সরাসরি তথ্য ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।

ভূমি মেলা ২০২৫ চলবে আগামী কয়েক দিনব্যাপী, যেখানে স্থানীয় জনগণের অংশগ্রহণ ও আগ্রহ প্রশংসনীয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট