1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

সরিষাবাড়ীতে ১১০ পিস ইয়াবাসহ ওয়ারেন্টভুক্ত আসামী সুভাস গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
সরিষাবাড়ীতে ১১০ ইয়াবাসহ ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সুভাস মিয়া (৩৬) কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

শনিবার (২৪ মে) ভোর রাতে উপজেলার পিংনা ইউনিয়নের দূর্গম চরাঞ্চল নলসন্ধ্যা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুভাস মিয়া ওই গ্রামের মৃত ফজল মেম্বারের ছেলে বলে জানা গেছে।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্র সুত্রে জানা যায়, শনিবার ভোর রাত ৩ টা ২৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পিংনা ইউনিয়নের দূর্গম চরাঞ্চল নলসন্ধ্যা এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। এসময় ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সুভাস মিয়াকে গ্রেফতার করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। গ্রেফতারকালে তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা ও নগদ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসিম উদ্দিন বলেন, গ্রেফতারকৃত সুভাস মিয়া ৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। এছাড়া গ্রেফতারকালে তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট