1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং পরিবেশবান্ধব গ্রাম গঠনে ওয়ার্ল্ড ভিশনের কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে
মোঃ রফিকুল ইসলাম,
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মোরেলগঞ্জ এরিয়া প্রোগ্রামের উদ্যোগে “শিশুশ্রম, বাল্যবিবাহ প্রতিরোধ এবং পরিবেশবান্ধব গ্রাম গঠন” শীর্ষক এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার  (২১ মে) মোরেলগঞ্জ এরিয়া প্রোগ্রাম অফিসের কনফারেন্স রুমে এ কর্মশালাটি আয়োজন করা হয়।
কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা-রামপাল উপজেলার ফিল্ড প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট মোঃ সেলিম রেজা (RACo & CRBC)। এছাড়া ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এরিয়া প্রোগ্রামের প্রোগ্রাম অফিসার মিলিতা সরকার ও স্টিফেন স্বপন হালদারও কর্মশালায় অংশগ্রহণ করেন।
এছাড়াও কর্মশালায় অংশ নেন মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃমাইনুল ইসলাম, বিডিসি সভাপতি জাকির হোসেন বাচ্চু, , শিশু প্রতিনিধি মোঃ নাইম ইসলাম, যুব প্রতিনিধি মোঃ সিয়াম শেখ, শিশু ফোরামের সভাপতি ছোয়া আলম, বিডিসি সদস্য জান্নাতুননেছা পপি এবং  বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ এলাকার অভিভাবক ও সমাজসেবীরা।
কর্মশালায় বক্তারা বলেন, শিশুশ্রম ও বাল্যবিবাহ দেশের গ্রামীণ সমাজে এখনও একটি বড় সামাজিক সমস্যা। এসব প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ, সচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম। একই সঙ্গে পরিবেশবান্ধব গ্রাম গঠনের মাধ্যমে টেকসই উন্নয়ন অর্জন সম্ভব বলে মত দেন তারা।
শিশু ফোরামের সভাপতি ছোয়া আলম কর্মশালায় নিজের অভিজ্ঞতা তুলে ধরেন এবং শিশুদের প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তার কথা বলেন। যুব প্রতিনিধি সিয়াম শেখ স্থানীয়ভাবে উৎপাদিত কাঁচামাল ব্যবহার করে নারীদের জন্য পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন তৈরির উদ্যোগের কথা জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেন।
ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা জানান, সচেতনতা তৈরির পাশাপাশি মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শিশুশ্রম, বাল্যবিবাহ রোধ এবং পরিবেশবান্ধব উদ্যোগে তারা কাজ করে যাচ্ছেন দীর্ঘ বছর ধরে । শিশুদের শিক্ষা, অধিকার ও সুরক্ষা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য।
কর্মশালার অংশগ্রহণকারীরা জানান, শিশুদের জন্য একটি নিরাপদ, সহিংসতামুক্ত ও পরিবেশবান্ধব সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট