1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ

জীবন যেখানে যেমন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

কামরুল হসান:
জীবন যতক্ষন, জীবও ততক্ষন! কোন জীব যতক্ষন পর্যন্ত বেঁচে থাকে, ততক্ষন পর্যন্ত সময়ই তার জীবন। জীবন কখনও সংক্ষেপ। আবার কখনও ব্যাপক। জীবনকে পুরোপুরি উপভোগ করতে হলে অবশ্যই জীবনকে বুঝতে হবে। জীবনের প্রতি দরদ থাকতে হবে। সে মোতাবেক যেমন প্রস্তুতি নিতে হবে। আবার সে অনুযায়ী তেমন প্রস্তুতও থাকতে হবে। ভালো কিছু চাইতে গেলে অবশ্যই তার পূর্ব শর্ত ভালো কিছু পাওয়ার উপযোগী হতে হবে। মন মানসিকতা থাকতে হবে। নচেৎ সর্বাপেক্ষা ভালো কিছুও ধরে রাখা সম্ভব হবে না। অর্থাৎ হাত ছাড়া হয়ে যাবে। এটাই চরম সত্য! এটাই বাস্তবতা। আসলে জীবন বড়ই কঠিন। এক বিশাল চ্যালেঞ্জ। যেন ভয়ঙ্কর এক যুদ্ধক্ষেত্র। আর এই জীবন যুদ্ধে যে জয়ী হতে পেরেছে, অনায়াসে সে তার লক্ষ্যেও পৌছেছে। একদিকে সে যেমন এক কঠিন পাথরের পাহাড়! আবার অন্যদিকে সে তেমনি মমসম সুবিশাল মনেরও অধিকারী। অবিচল আর অনড় তার সিদ্ধান্তে। সুদৃঢ় বড়ই মজবুত তার মন অধিকার আদায়ের ক্ষেত্রে। সর্বদা সে জানে কিভাবে কি করতে হয়। এ সব তার অভিজ্ঞতার ফল। বিভিন্ন সময়ে জীবন নামক পরীক্ষার ক্ষেত্রে কঠিন সমস্যার সমাধান খুঁজতে গিয়ে এক একটি উপায় তাকে অনেক কিছুই শিখিয়েছে। যা অন্য উপায়ে এতোটা সম্ভব হতো না। আসলে সকল পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নেয়াটাই মুখ্য বিষয়। অন্যথায় সব বেকার। জীবন একটাই, তাই এর যতœ নেয়া অতি জরুরী। (লেখক : ডিরেক্টর-বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, ঢাকা। সাবেক শিক্ষক ও এনজিও কর্মকর্তা, মানবাধিকার কর্মী, সাংবাদিক, ফিচার ও কলাম লেখক)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট