1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

রাজশাহীর ‎দুর্গাপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

 

রাজশাহী জেলা প্রতিনিধি প্রতিনিধি: মোঃ মাসুদ রানা তুষার

রাজশাহী জেলার দুর্গাপুর থানার অন্তর্গত ৫নং ঝালুকা ইউনিয়নের সায়বাড় গ্রামে শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে আব্দুস সাত্তার (৬৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই গ্রামের মৃত গনিমিস্ত্রির ছেলে অভিযুক্ত আব্দুস সাত্তার।

আজ ‎সোমবার (১৯ মে) সকাল ৯.৩০ টার দিকে উপজেলার ৫নং ঝালুকা ইউনিয়নের সায়বাড় গ্রামে এ ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে ভিকটিম দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।

‎এ ঘটনাটি জানাজানির পর উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তকে গণধোলাইয়ের পাশাপাশি গলায় জুতার মালা পরিয়ে দিয়ে, মুখে চুনকালি মাখিয়ে দেয়। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

‎ভুক্তভোগীর পরিবার সুত্রে জানা গেছে, সায়বাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পড়া আট বছরের শিশুটি সকালে স্কুলে যাওয়ার পথে জোর করে টেনে হিচড়ে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে আব্দুস সাত্তার। পরে শিশুটির উচ্চ চিৎকারে এলাকাবাসী তাকে ধরে ক্ষিপ্ত হয়ে গণধোলাই দিয়ে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পরিশেষে আব্দুস সাত্তারের ফাঁসি দাবী করেন, ভুক্তভোগীর পরিবার এবং এলাকাবাসী।

এ ‎বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, ঘটনাস্থল থেকে এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্তকে আটক করার পর থানায় নিয়ে আসা হয়েছে। ভুক্তভোগী শিশুটির পরিবারের অভিযোগ অনুযায়ী তদন্ত সাপেক্ষে স্বাস্থ্য পরীক্ষা শেষে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট