1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

এটাই সুযোগ, ন্যায় ও আদর্শিক রাজনীতির পুনর্জাগরণের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

বর্তমান সময় আমাদের সামনে এনে দিয়েছে একটি বড় সুযোগ—ন্যায়, সত্য ও আদর্শের ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক ধারার সূচনা করার। বহুদিন ধরে আমরা প্রত্যক্ষ করেছি, কিভাবে স্বার্থপরতা, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারে রাজনীতি হয়ে উঠেছে জনবিচ্ছিন্ন ও নির্দয়। কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, মানুষ যখন জেগে উঠে, তখন পরিবর্তন অনিবার্য।

আজ আমাদের সেই জাগরণের সময়। এখনই সেই মুহূর্ত, যখন মানুষকে নতুন করে আশ্বস্ত করতে হবে—রাজনীতি মানে কূটকৌশল নয়, বরং জনসেবা; রাজনীতি মানে ক্ষমতার দম্ভ নয়, বরং দায়িত্ববোধ ও প্রতিশ্রুতির প্রতিফলন।

আমরা যারা ন্যায়ের পক্ষে, যারা আদর্শকে ভালোবাসি, আমাদের আর পেছনে ফিরে দেখার সময় নেই। সৎ মানুষরা যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে অসৎদের হাতেই রাষ্ট্রের ভবিষ্যৎ থেকে যাবে। তাই যেভাবেই হোক, আমাদের স্বফল হতেই হবে। এই লক্ষ্য শুধু আমাদের নয়, এটি আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ, আমাদের স্বপ্নের রাষ্ট্র গঠনের বীজ।

আমরা চাই একটি বাংলাদেশ, যেখানে সিদ্ধান্ত আসবে জনগণের ইচ্ছা থেকে, যেখানে একজন কৃষক, একজন মেহনতি শ্রমিক কিংবা একজন তরুণের স্বপ্নও রাষ্ট্রের নীতিনির্ধারকদের কানে পৌঁছাবে।

এই পরিবর্তনের যাত্রায় হয়তো পথ সহজ হবে না। নানা বাধা, নানা ষড়যন্ত্র আসবেই। কিন্তু আমাদের মনোবল, আমাদের আদর্শ, এবং আমাদের মানুষের প্রতি দায়বদ্ধতাই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি।

আজকে যারা আদর্শের জন্য মাঠে, যারা ন্যায়ের কথা বলছে, তাদের এক হতে হবে। বিভেদ ভুলে, ব্যক্তিগত স্বার্থ ভুলে, এক নতুন ভোরের দিকে এগিয়ে যেতে হবে আমাদের। কারণ এই পথেই আমাদের মুক্তি, এই পথেই আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সুবিচারভিত্তিক দেশ গড়া সম্ভব।

এটাই সময়। এটাই সুযোগ। জেগে উঠো বাংলাদেশ। আদর্শিক রাজনীতির ছায়াতলে ফিরিয়ে আনো ন্যায়ের সূর্য।

আল আমিন মিলু
আহ্বায়ক
গনঅধিকার পরিষদ
সরিষাবাড়ি উপজেলা শাখা
জামালপুর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট