1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

ডোমার-ডিমলায় প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

 

রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার-ডিমলা উপজেলায় প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ১১টায় ডোমার রেলগেট এলাকায় ডোমার ও ডিমলা উপজেলাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নুরুজ্জামান বাবলা, গোলাম কুদ্দুস আইয়ুব, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন সোহাগ, এনটিভির নীলফামারী প্রতিনিধি ইয়াসীন মো. সিথুন, সাবেক ছাত্রনেতা সোহেল রানা, লুৎফর রহমান, বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহির হোসেন মিলন ও অর্নব আহমেদ আলিফসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন,আগে টাকা পরে বিদ্যুৎ এই পদ্ধতির প্রি-পেইড মিটার সাধারণ মানুষের ভোগান্তি বাড়াবে। তারা বলেন, যারা ইতোমধ্যে এই মিটার ব্যবহার করছেন, তারাও এটি গলার কাঁটা হিসেবে দেখছেন। বক্তারা দাবি করেন, প্রি-পেইড মিটার প্রকল্পের আড়ালে হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। বিশেষ করে কৃষকরা অগ্রিম টাকা দিয়ে কীভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তারা।

বক্তারা আরও বলেন, “জনগণকে না জানিয়ে প্রি-পেইড মিটার বসানোর সিদ্ধান্ত গণবিরোধী এবং এটি ডিজিটাল চুরির একটি নতুন কৌশল। জনগণের পকেট কেটে সরকার ঋণের বোঝা কমাতে এই ফাঁদ পেতেছে।

সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

এ সময় আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে ডোমার ও ডিমলাসহ পুরো জেলায় প্রি-পেইড মিটার স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট