1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

আগুনে পুড়ে মারা গেলো বৃদ্ধা অজুফা বেগম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

 

জামালপুর প্রতিনিধি
মেলান্দহে আগুনে পুড়ে মারা গেলো বৃদ্ধা অজুফা। বৃহস্পতিবার ভোরে উপজেলার মেলান্দহ বাজারের সুইপার কলোনিতে এ ঘটনা ঘটে।
এদিকে বুধবার রাত সাড়ে ১০টায় শ্যামপুর ইউনিয়নের চরবসন্ত পূর্বপাড়ায় এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনটি গরু মারা যায়। মেলান্দহ ফায়ার স্টেশন কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে।
আগুনে সুইপার কলোনিতে মারা যাওয়া বৃদ্ধার নাম অজুফা (৮০)। তিনি ওই এলাকার হেবা মণ্ডলের স্ত্রী।
সুইপার কলোনির জয় হরিদাস জানান, ভোর চারটায় বাথরুমে যাওয়ার সময় দেখেন ওই বৃদ্ধার ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে কলোনির সবাইকে আগুন লাগার কথা জানান তিনি। ফায়ার সার্ভিসে দেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভালে বৃদ্ধার পুড়ে যাওয়া লাশ পাওয়া যায়।
মেলান্দহ ফায়ার স্টেশন সূত্র জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে বৃদ্ধার লাশ উদ্ধার করে। তাদের ধারণা, কুপিবাতি অথবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
শ্যামপুর ইউনিয়নের চরবসন্ত পূর্বপাড়ার ইউপি সদস্য শাহজাহান জানান, তার এলাকায় গোয়ালঘরে আগুন লেগে তিনটি গরু মারা গেছে। আরো দুটি গরু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
মেলান্দহ থানার ওসি সফিকুল ইসলাম জানান, পৃথক দুটি স্থানে আগুন লেগে একজন বৃদ্ধা ও তিনটি গরু মারা গেছে। কোনো অভিযোগ না থাকায় বৃদ্ধার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট