1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

ইসলামপুরে মাদ্রাসায় ছাত্রী বেড়ানো নিযে দু’গ্রুপের মারামারিতে ২০জন আহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

 

জামালপুর প্রতিনিধি

জামালপুর জেলার ইসলামপুরে মাদ্রাসায় ছাত্রী ভেড়ানোর ঘটনায় দফায় দফায় সংঘর্ষে ২০জন আহতের ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ওসি সাইফুল সাইফ বলেছেন এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। আজ রোববার দুপুরে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা নামাপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে মাদ্রাসা শিক্ষক মফিজুর রহমান (৪২), তাঁর সমর্থক জনি (৩৮), আব্দুল মোতালেব (৩৭), মোত্তাকিন (৪৫), রুবেল (৩২), মিজান (৩৫) এবং মাদ্রাসা শিক্ষক ওবায়দুল ইসলাম (৪৫)কে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ পাশ্ববর্তী শেরপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জানা যায়, কইড়তলা নামাপাড়া এলাকায় রাবিয়া বসরি মহিলা মাদ্রাসা (হিফজখানা) স্থানীয় বাসিন্দা মফিজুর রহমান পরিচালনা করে আসছেন। একই এলাকায় স্থানীয় বাসিন্দা ওবায়দুল ইসলাম জামিয়া সুলতানিয়া রওজাতুর কোরআন মহিলা মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছেন। মাদ্রাসায় ছাত্রী ভিড়াতে পাঠদানের বিষয়ে মফিজুর রহমান এবং ওবায়দুল ইসলাম মাঝে মধ্যেই একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে আসছিলেন। এরই এক পর্যায়ে শনিবার (১০ মে) রাতে মফিজুর রহমানের সঙ্গে ওবায়দুল ইসলামের হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের পরে আজ দুপুরে উভয় আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে।
রাবিয়া বসরি মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক মফিজুর রহমান বলেন, ‘২০১২ সাল থেকে আমি মাদ্রাসাটি পরিচালনা করে আসছি। প্রতিবেশী ওবায়দুল ইসলাম আমার বিরুদ্ধে নানা ধরনের অপবাদ ছড়িয়ে তাঁর মাদ্রাসায় ছাত্রী ভিড়াতে দীর্ঘদিন থেকে অপকৌল অবলম্বন করছে। এনিয়ে এলাকায় একাধিকবার সালিশ-বৈঠকও হয়েছে। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। এতে ক্ষিপ্ত হয়ে ওবায়দুল আমাকে মারধর করেছে। তাঁর লোকজন আমার লোকজনের ওপর হামলা চালিয়েছে।’
জামিয়া সুলতানিয়া রওজাতুল কোরআন মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক ওবায়দুল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগ ঠিক নয়। মূলত আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। আমাকেসহ আমার লোকজনকে মারধর করা হয়েছে।’
ইসলামপুর থানার ওসি মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ‘আহতদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট