1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

পাবনা স্বেচ্ছাসেবী সংগঠনের অফিস উদ্বোধন: সেবার পথে আরেক ধাপ অগ্রগতি।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

 

শামীম আহমেদ পাবনা জেলা প্রতিনিধি:-

অরাজনৈতিক সেবামূলক প্রতিষ্ঠান পাবনা স্বেচ্ছাসেবী সংগঠন ২০২৪ সালের ১০ই মে যাত্রা শুরু করে। হাঁটি হাঁটি পা পা করে নানা সেবামূলক কর্মকাণ্ডের সাক্ষর রেখে এক বছরের পথচলা শেষে ২০২৫ সালে পদার্পণ করেছে সংগঠনটি।

সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খল করার লক্ষ্যে দীর্ঘদিনের চেষ্টায় অবশেষে একটি অফিস স্থাপনের প্রয়োজনীয়তা পূরণ হলো। বিভিন্ন যন্ত্রপাতি সংরক্ষণ ও মাসিক বৈঠক আয়োজনের সুবিধার্থে এ অফিসটি ছিল সময়ের দাবী। অবশেষে সকল বাধা-বিপত্তি অতিক্রম করে আজ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন সম্পন্ন হলো পাবনা স্বেচ্ছাসেবী সংগঠনের নিজস্ব অফিসের।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষিবিজ্ঞানী ড. জয়নুল আবেদীন, কবি ও শিক্ষক পরেশ চক্রবর্তী, পাবনা সেন্ট্রাল গার্লস হাইস্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ স্বপন শেখ, কামালপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্রী গণেশ চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবক হাজী বাবর আলী বিশ্বাস, সংগঠনের সভাপতি প্রভাষক জিয়াউর রহমান এবং প্রতিষ্ঠাতা পরিচালক রুবেল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শরিফুল ইসলাম উপ তথ্য ও প্রচার সম্পাদক মোঃ রিদয় হাসান পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ সজিব বিশ্বাস
সহ সমাজের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে দোয়ার আয়োজন করা হয়, যেখানে মোনাজাত পরিচালনা করেন দারুস সালাম হীরা আল ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ আল আমিন সাহেব। পরিশেষে মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।পরিশেষে উপস্থিত ব্যক্তিবর্গ সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট