1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ প্রতিকারহীন ভুক্তভোগী রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন

জামালপুরে পানি পরিশোধন প্রকল্পের অবহিতকরণ সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক :

পানিতে মিশ্রিত বিভিন্ন অবাঞ্ছিত  উপাদান পৃথক করার পাশাপাশি মানবদেহের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া, ভাইরাস, রাসায়নিক উপাদান দূরিভূত করার কৌশল সম্পর্কে জনমানুষকে সচেতন করার লক্ষে পানি পরিশোধন প্রকল্পের অবহিতকরণ সভা জামালপুরে অনুষ্ঠিত হয়।

বুধবার জামালপুর সদর উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী।

ওয়ার্ল্ড ভিশন ও উন্নয়ন সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা। পিএন্ডজি পানি পরিশোধন পাউডারের ব্যবহারবিধি, উপকারিতা এবং এর সুদূরপ্রসারী প্রভাব সম্বলিত ধারণা পত্র উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশনের স্বাস্থ্য পুষ্টি কার্যক্রমের টিপি ম্যানেজার ডাঃ জয়ন্ত কুমার নাথ। 

উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ রোকশানা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার, ওয়ার্ল্ড ভিশন এরিয়ার প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন, জামালপুর এপির এরিয়া ম্যানেজার বিমল জেমস্ কস্তা, উন্নয়ন সংঘের এপি ম্যানেজার মিনারা পারভীন, নগর উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল্লাহ প্রমুখ। সভায় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, মসজিদের ইমাম, নগর উন্নয়ন ও গ্রাম উন্নয়ন কমিটির সদস্যসহ ৬০ প্রতিনিধি অংশ নেন।

সভাসূত্র জানায় পিএন্ডজি পানি পরিশোধন পাউডার একটি রাসায়নিক মিশ্রন যা প্রতিকুল পরিস্থিতিতে পানযোগ্য পানির প্রাপ্যতা নিশ্চিন্তে ব্যবহার করা যায়। এটি পানি পরিশোধনের একটি সহজ ও স্বল্পব্যয়ী কৌশল। দুর্যোগকালিন এটি একটি কার্যকরী প্রক্রিয়া। যার মাধ্যমে তাৎক্ষণিকভাবে পানি পরিশোধন করে পান করা সম্ভব। যত ময়লাযুক্ত পানিই হোক পিএন্ডজি পাওডার পানিতে ৫ মিনিটি রেখে পরিস্কার কাঠির সাহায্যে নাড়িয়ে তা ২০ মিনিট পর পান করা যাবে। এটা বিজ্ঞানসম্মত এবং স্বাস্থ্যসম্মত প্রক্রিয়া। 

পিএন্ডজি পানি পরিশোধন পাউডার ব্যবহারবিধি সম্পর্কে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ আপামর মানুষের মাঝে ধারণায়ন করতে উপস্থিত সবাই অঙ্গীকার ব্যক্ত করেন। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট