1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

নরসিংদীর শিবপুরে মাদকের টাকা না দেওয়ায় পুত্রের হাতে মা খুন গ্রেফতার এক।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ

নরসিংদীর শিবপুর বৈলাব গ্রামে মাদকের টাকা না পেয়ে পাষন্ড পুত্র তার গর্ভধারণী মাকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে কোন এক সময় শিবপুর উপজেলার বৈলাব গ্রামে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত: নূরুল হক মাস্টারের পুত্র মাদক সেবনকারী জাবের হোসেন (২৮) প্রতিনিয়ত তার মায়ের নিকট মাদক এর টাকার জন্য তার মাকে নির্যাতন করতো। ঘটনার দিন রাতে তার মাতা শামসুন্নাহার এর নিকট মাদক সেবন করার জন্য টাকা চায়। শামসুন্নাহার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে পাষন্ড পুত্র জাবের হোসেন তার মাকে নির্মমভাবে পিটাতে থাকলে ঘটনাস্থলেই শামসুন্নাহার মারা যায়। অদ্য ৪মে ২০২৫ ইং রবিবার শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ঘাতক জাবের হোসেনকে আটক করে। এ ব্যাপারে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন বলেন হত্যাকারী তার মাকে ঘরের দরজার হাতলের লাগিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে স্বীকারোক্তি প্রদান করে। তখন জাবের হোসেন নেশাগ্রস্ত ছিল বলে পুলিশকে জানায়। তিনি আরো বলেন অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট