1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে স্বাধীন গণমাধ্যম কমিশন বাস্তবায়নের আহবান-বিএমইউজে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার

আজ ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য “মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি”। স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠা করে তা বাস্তবায়নের জন্য, সাংবাদিকতায় মৌলিক নীতিমালা অনুসরণ করার আহবান জানিয়েছেন বিএমইউজে কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতিবছর ৩ মে বিশ্বজুড়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুসারে, ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেয়। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছেন।

সাংবাদিকতার স্বাধীনতা, গণমাধ্যমের মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, পেশাগত দায়িত্বরত অবস্থায় ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এক বিবৃতিতে দাবি করে বলেন স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠা ও বাস্তবায়ন করে সাংবাদিকতায় মৌলিক নীতিমালা অনুসরণ করার আহবান জানিয়ে বলেন, বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গণমাধ্যম কর্মীর চাকুরী (শর্তাবলী) আইনের সংশোধন সংযোজন করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ সংশোধন করার আশ্বাস প্রদান করা হলেও বিলম্ভিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে সকল সাংবাদিকদের বিরুদ্ধে ইতিপূর্বে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা ও আইসিটি আইনের মামলা গুলো প্রত্যাহারের আহবান জানান এবং সকল প্রকার হয়রানি বন্ধের জন্য অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জোর দাবি জানিয়ে বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ সংশোধন করে সাংবাদিকদের ন্যায্যতা, অধিকার, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের নিয়োগ নীতিমালা প্রণয়ন করে প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরী এবং প্রকাশের ব্যবস্থা গ্রহন করতে হবে। স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠা ও বাস্তবায়ন করতে হবে। পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের ওপর হামলা, মামলা এবং নির্যাতন বন্ধে সুরক্ষার ব্যবস্থা করার আহবান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএমইউজে কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট