1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে ১৮ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী সোহেল গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক
সরিষাবাড়ীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ সোহেল মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী । বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের  আদাচাকী  এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত সোহেল মিয়া ওই ইউনিয়নের জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। প্রথমে তার দেহ তল্লাশিতে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী বাড়ির আঙিনায় খড়ের গাদার ভেতর থেকে আরও ১৮ কেজি গাঁজা, নগদ ৪ হাজার ১১০ টাকা, দুটি মোবাইল ফোন, গাঁজা পরিমাপের যন্ত্র ও ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ১৮ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।” তিনি মাদকের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
সরিষাবাড়ী অস্থায়ী আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত বলেন, “সেনা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মাদক ও সন্ত্রাসবিরোধী লড়াইয়ে জনসাধারণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট