1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

ডোমারে পুলিশের বিশেষ অভিযানে ভাইস চেয়ারম্যানসহ আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

 

মো:রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের চারজন নেতাকর্মীকে গ্রেফতার হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত ডোমার থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন ডোমার উপজেলা ধরনীগঞ্জের হংসরাজ এলাকার মৃত বিধুভূষন মুখোপাধ্যায় এর ছেলে ডোমার উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়(৪৮), পাঙ্গা মটকপুর ইউনিয়নের জলদানপাড়া এলাকার মৃত শাহারউদ্দিনের ছেলে ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মো. বাবুল(৬০), গোমনাতী ইউনিয়নের উত্তর আমবাড়ী এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান মানিক (৫০), পশ্চিম হরিণচড়া এলাকার মৃত আজগার আলীর ছেলে ও হরিনচড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মজিবুল ইসলাম(৫০)। সবাইকে নিজ এলাকা থেকে অভিজান চালিয়ে আটক করে ডোমার থানা পুলিশ।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, “২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। অভিযুক্তদের নিজ নিজ এলাকা থেকে অভিযান চালিয়ে আটক করা হয়। অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট