1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

কুচুরীপানার নীচ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

 

জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে পুকুরের কুচুরীপানার নিচে ডুবে থাকা অজ্ঞাত (৫০) এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) বিকালে সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়া কান্দা গ্রামের রাস্তার পাশে একটি পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে বকশীগঞ্জ থানাধীন কামালেরবার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।
স্থানীয়রা জানান, বিকালে মধ্য ধাতুয়া কান্দা গ্রামের আনোয়ার হোসেনের পুকুরে কুচুরীপানার নিচে থাকা একটি মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
পরে পুলিশ কুচুরীপানার নিচ থেকে মরদেহটি উদ্ধার করেন। অজ্ঞাত ওই নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি এই এলাকায় মাঝে মধ্যে ভিক্ষাবৃত্তি করতেন। তবে কিভাবে তিনি মারা গেলেন তা কেউই বলতে পারেন নি।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট