1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

বকশীগঞ্জ সীমান্ত থেকে বিজিবির হাতে দুই বাংলাদেশীকে আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে সীমান্তবর্তী পিলারের কাছ থেকে দুই বাংলাদেশীকে আটক করেছে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা।
বুধবার (১৬ এপ্রিল ) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে ধানুয়া কামালপুর ইউনিয়নের মাজার টিলা এলাকা থেকে দুই বাংলাদেশীকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় আটক করে বিজিবির সাতানীপাড়া সীমান্ত ফাঁঁড়ির সদস্যরা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে জামালপুর ৩৫ বিজিবির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজিবির হাতে আটকককৃতরা হলেন ভোলা জেলার সদর থানার বেদুরিয়া গ্রামের লিটন গাজীর ছেলে খোকন গাজী (৩১) ও ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার এলংজানী গ্রামের আব্দুল জব্বারের ছেলে সোহেল রানা (৩২)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, কাজের উদ্দেশ্যে ওই দুই বাংলাদেশী বুধবার রাতে বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ১০৮৬ পিলারের কাছে মাজার টিলা এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় জামালপুর ৩৫ বিজিবির সাতানীপাড়া বিওপির টহলরত সদস্যদের সন্দেহ হলে তাদের আটক করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে কাজের উদ্দেশ্যে ভারতে যাচ্ছিলেন বলে স্বীকার করেন ওই দুই বাংলাদেশী।
আটকের সময় তাদের কাছ থেকে ভারতীয় ২ আধার কার্ড, ৩টি মোবাইল, ৫টি সিম কার্ড, দুটি চার্জার ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়। পরে বকশীগঞ্জ থানায় ওই দুইজনকে হস্তান্তর করা হয়েছে।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবির হাতে দুই বাংলাদেশী আটকের বিষয়ে থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট