1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

নীলফামারীতে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

 

রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী সদর উপজেলার একটি বিশেষ অভিযানে ১৫ কেজি ৩ শ গ্রাম গাঁজাসহ রফিকুল ইসলাম (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তিনি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউনিয়নের আফতার আলীর ছেলে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর সাঈদ। বুধবার ভোররাতে নীলফামারী শহরের পিটিআই মোড় এলাকায় এ অভিযান চালিয়ে ১৫ কেজি ৩শ গ্রাম গাঁজা সহ আটক হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খাঁনের নির্দেশনায় ও নীলফামারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদের তত্ত্বাবধানে সদর থানার অফিসার ইনচার্জ এম.আর সাঈদের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটক যুবক দীর্ঘদিন ধরে নীলফামারী, রংপুরসহ আশপাশের জেলায় মাদক সরবরাহ করে আসছিল। আজকে তাদের চালান হবিগঞ্জ থেকে একটি কুরিয়ারে বাদামের বস্তায় ভরে গাঁজা নিয়ে আসতেছিল। তার বিরুদ্ধে আগেও মাদক মামলার রেকর্ড রয়েছে।

এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর সাঈদ বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কাজ করছি। আটক রফিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। নীলফামারীকে মাদকমুক্ত করতে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট