1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

মোরেলগঞ্জ পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সভাপতি ফরিদ, সম্পাদক মিলন নির্বাচিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে
মোঃ রফিকুল ইসলাম,
মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পৌর শাখার দ্বিবার্ষিক কাউন্সিল নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে। বুধবার (১৬ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোরেলগঞ্জ এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে চলে ভোটগ্রহণ।
মোট ৬৩৯ জন ভোটারের মধ্যে ৫৯৬ জন ভোট প্রদান করেন, যা ব্যাপক অংশগ্রহণের একটি দৃষ্টান্ত স্থাপন করে।
সভাপতি পদে বিজয়ী হন শিকদার ফরিদুল ইসলাম। তিনি ৩৩৪ ভোট পেয়ে জয়ী হন, তার প্রধান প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আল আজাদ পান ২৫৯ ভোট। ১৩টি ভোট বাতিল হয়।
সাধারণ সম্পাদক পদে বিপুল ব্যবধানে বিজয়ী হন আসাদুজ্জামান মিলন। তিনি ৫১৩ ভোট পেয়ে পরাজিত করেন ফরহাদ হোসেনকে, যিনি পান মাত্র ৭৫ ভোট। এখানে ৮টি ভোট বাতিল হয়।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ সেলিম মোল্লা। তিনি ২১৭ ভোট পেয়ে জয়ী হন। অপর প্রার্থীদের মধ্যে আব্বাস মুন্সী পান ১৪৭, মোঃ ইমরুল ১২৮ ও মোহাম্মদ মহারাজ ৯৯ ভোট পান।
নির্বাচন ছিল সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ। পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।
উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পর্যবেক্ষণ মনিটরিং টিমের আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন আলম, শেখ আ. হালিম খোকন, বেগম রুনা গাজী, মোঃ হাফিজুর রহমান হাফিজ এবং তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনির।
ভোট গণনা শেষে খাদেম নিয়ামুল নাসির আলাপ বলেন,
“গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন হওয়া এই নির্বাচন নেতাকর্মীদের মাঝে নব উদ্দীপনা সৃষ্টি করেছে। আমরা বিশ্বাস করি, নতুন নেতৃত্ব দলের কার্যক্রমে আরও গতি আনবে এবং ঐক্যবদ্ধ রাখবে।”
ফরিদ-মিলন প্যানেলের বিজয় উদযাপনে সমর্থকদের মাঝে আনন্দের জোয়ার বয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট