1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ প্রতিকারহীন ভুক্তভোগী রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন

হৃদয়ে ডোমার’ সামাজিক সংগঠনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধ:
নীলফামারী জেলার ডোমার উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘হৃদয়ে ডোমার’ এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার (১৪এপ্রিল) বিকালে ডোমার উপজেলার সেটেলমেন্ট অফিস মিলনায়তনে গৌরবময় ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজন করা হয়।দিনব্যাপী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা বলেন, ‘হৃদয়ে ডোমার’ দীর্ঘ ১৬ বছর ধরে সমাজসেবা, মানবিক সহায়তা, শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা সুজন হাসান তার বক্তব্যে বলেন, এই দীর্ঘ পথচলায় যারা আমাদের পাশে ছিলেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। সামনে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে আমাদের।

তিনি আরো বলেন, ২০০৮ এর এসএসসি ব্যাচ ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বন্ধু-বান্ধবরা মিলে আমরা একটি সামাজিক সংগঠন করার পরিকল্পনা করি। ২০০৯ সালের ১৪ই এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখ থেকে আমরা সেই কার্যক্রম পরিচালনা করতে থাকি। ২০০৯ থেকে আজ অব্দি আমরা বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সঙ্গে সংযুক্ত রয়েছি। যেমন, রক্তদান, আর্থিক সহযোগিতা, শিক্ষা উপকরণ, কুইজ প্রতিযোগিতা, ঘড়ি উৎসব ইত্যাদি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান, যিনি সংগঠনের ভূয়সী প্রশংসা করে আগামীতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

‘হৃদয়ে ডোমার’ দীর্ঘ ১৬ বছর ধরে সমাজসেবা, শিক্ষা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে ডোমারবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছে। ভবিষ্যতেও এই সংগঠন আরও বড় পরিসরে সমাজের কল্যাণে কাজ করবে—এই প্রত্যাশা ব্যক্ত করেন সকলে।

সভা ও শেষে কেক কাটা হয়। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সদস্য, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট