1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ প্রতিকারহীন ভুক্তভোগী রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন

সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীসহ গ্রেফতার-৩

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

জামালপুরের সরিষাবাড়ীতে দেশীয় অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ ৩ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও সরিষাবাড়ী থানা পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত থেকে ভোর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে  সকালে সরিষাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাখিমারা এলাকায় পৃথক দুটি যৌথ অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের হোতা শীর্ষ সন্ত্রাসী আওনা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সন্ত্রাসী ও হত্যা মামলার আসামী মোবারক হোসেন রাজা ও মাদক ব্যবসায়ী মোহাম্মদ নাজির এবং তার সহযোগী মোহাম্মদ ফারুককে গ্রেফতার করা হয়। এ সময় ৯টি বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধারসহ ১৫ পিচ ইয়াবা, ৫ গ্রাম গাজা, ৭ টি মোবাইল ফোন, মাদক বেচাকেনার ৬ হাজার ৫শ ৫৭ টাকা, গ্যাস লাইটসহ মাদক সেবন ও কেনাবেচার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

ইউনিট ২৬ বীর সরিষাবাড়ী অস্থায়ী আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত ও তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই রফিকুল ইসলামের নেতৃত্বে দুটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

ইউনিট ২৬ বীর সরিষাবাড়ী অস্থায়ী আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত জানান, মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত আওনা ইউনিয়নের পাখিমারা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়। নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিচার বহির্ভূত কর্মকাণ্ডরোধে জনগণকে সেনাবাহিনীকে সহায়তা করার কথা জানান।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া জানান, পৃথক দুটি অভিযানে ৩জনকে গ্রেফতার করে পুলিশ ও সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট