1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় পতাকা : অসম্মানিত অবমানিত আর অবহেলিত হচ্ছে অহরহ গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ প্রতিকারহীন ভুক্তভোগী রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

গোদাগাড়ী উপজেলাকে ব্র্যান্ড হিসেবে গড়তে পহেলা বৈশাখে প্রশাসনের উদ্যোগ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

 

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলায় একদিনব্যাপী বর্ণিল ও অর্থবহ আয়োজনের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এবারের আয়োজন শুধু উৎসবমুখরতা নয়, বরং গোদাগাড়ীকে সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে ব্র্যান্ডিং করার লক্ষ্য নিয়ে সাজানো হয়েছে পুরো কর্মসূচি।

১৪ই এপ্রিল দিনব্যাপী অনুষ্ঠানমালায় থাকছে বৈশাখী শোভাযাত্রা, ঐতিহ্যবাহী পান্তা আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা ও স্টল, লাঠি খেলা ও হাডুডু খেলা সহ গ্রামবাংলার হারিয়ে যাওয়া খেলাধুলা। এছাড়াও পদ্মার পাড়ে ঘুড়ি উৎসব ও মৌসুমি ফল তরমুজ খাওয়ার আয়োজনও এই উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলবে।

পুরো আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে উপজেলায় বসবাসরত ১৪টি আদিবাসী জনগোষ্ঠীর অংশগ্রহণ। তাদের নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি ও উৎপাদিত পণ্য এই মেলায় তুলে ধরা হবে। এর মাধ্যমে স্থানীয়দের মধ্যে আন্তঃসাংস্কৃতিক বন্ধন যেমন সুদৃঢ় হবে, তেমনি বাইরের মানুষও গোদাগাড়ীর বৈচিত্র্যময়তা সম্পর্কে জানতে পারবে।

এছাড়াও দেশজ পণ্য, লোকাল পণ্যের ব্র্যান্ডিং এর মাধ্যমে মার্কেট ভ্যালু তৈরী করা এবং স্থানীয় সক্ষমতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য শুধু বিনোদন নয়, বরং স্থানীয় উৎপাদিত দেশজ পণ্য ও লোকাল উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা করা, যাতে বাজারে এসব পণ্যের সঠিক মূল্য ও পরিচিতি তৈরি হয়। এতে স্থানীয় সক্ষমতা যেমন বাড়বে, তেমনি উদীয়মান উদ্যোক্তারা উৎসাহিত হবেন।

পুরো আয়োজন শেষে যে স্টল ও প্রদর্শনী ভালো করবে, তাদের পুরস্কার দেওয়া হবে। দিনটি শেষ হবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে।

উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, “আমরা চাই গোদাগাড়ী শুধু সীমান্তবর্তী একটি উপজেলা নয়, বরং দেশের মধ্যে একটি সম্ভাবনাময় ব্র্যান্ড হিসেবে গড়ে উঠুক—যেখানে সংস্কৃতি, ঐতিহ্য এবং অর্থনৈতিক সম্ভাবনার সমন্বয় ঘটবে।”

এই আয়োজন গোদাগাড়ীবাসীর মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, প্রশাসনের এমন সময়োপযোগী ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ গোদাগাড়ীকে এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড় করাবে।

গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি
মিনাল ইসলাম
01712483534

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট