1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
যমুনা সার কারখানায় আবারও ইউরিয়া উৎপাদন শুরু ব্রিটিশদের শোষণের আইন ও ভারতের আধিপত্য বিস্তারের আইন পরিবর্তনে আমাদের আপত্তির কারণ: একটি বিশ্লেষণ আল আমিন মিলু তেতো কথা আল আমিন মিলু আজ পবিত্র লাইলাতুল বরাত আল আমিন মিলু ‎বৈষম্যহীন ৯ম পে-স্কেলের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হত্যার কোরিওগ্রাফি নিতপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় ০২টি ভারতীয় মহিষ আটক দিগপাইত ধরনী কান্ত বহুমূখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান নরসিংদীর শিবপুর পুটিয়া বাজারে আলহাজ্ব মনজুর এলাহীর ধানের শীষ মার্কার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত বেলকুচিতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

জনগনের মৌলিক অধিকার বাস্তবায়ন করাই জামায়াতের প্রধান লক্ষ্য : ঢাকা জেলা জামায়াত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

ঢাকা জেলা প্রতিনিধি 

ভোটাধিকার মানুষের মৌলিক অধিকার । ২৪ শের জুলাই বিপ্লবের পর দেশ পুণরায় স্বাধীনতার স্বাদ নতুন ভাবে উপভোগ করতে পেরেছে। বিগত সরকারের আমলে মানুষের মৌলিক অধিকারগুলো নষ্ট করেছে। তারা গুম – খুনের রাজত্ব কায়েম করে রেখেছিল‌‌ । জনগন আর সেই স্বৈরশাসন দেখতে চায় না। আজ ঢাকা জেলার দোহার- নবাবগঞ্জ অঞ্চলের রুকন ( সদস্য) সম্মেলনে এসব কথা বলেন ঢাকা জেলার আমীর মাওলানা দেলোয়ার হোসেন।

সোমবার সকাল ৯.০০ টায় দোহারের স্থানীয় মিলনায়তনে দোহার ও নবাবগঞ্জের বিশেষ সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঢাকা জেলার সহকারী সেক্রেটারী এবিএম কামাল হোসাইনের সভাপতিত্বে ও নবাবগঞ্জ উপজেলার পূর্ব অংশের আমীর এডভোকেট ইব্রাহীম খলিলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলার কর্ম পরিষদ সদস্য ডাঃ দেওয়ান শহিদুজ্জামান, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আবদুল কাদের , দোহার থানার আমীর মহিউদ্দীন কামাল, নবাবগঞ্জ (পশ্চিম অংশ) থানার আমীর মাওলানা হারুনুর রশীদ, দোহার ও নবাবগঞ্জ থানার সেক্রেটারী, নায়েবে আমীর, থানা ও ইউনিয়নের নেতৃবৃন্দসহ সকল (রুকন) ভাই ও বোনেরা।

এসময় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারকে আমরা একটি যৌক্তিক সময় দিব, যাতে করে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারে। দোহারের জনগন সচেতন আগামী নির্বাচনে
তারা একজন যোগ্য লোকের হাতে ক্ষমতা তুলে দিতে চায়। তারা চায় তাদের আকাঙ্ক্ষাগুলো যারা বাস্তবায়ন করবে তাদেরকেই ভোট দিবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগনকে সাথে নিয়ে জনগনের মৌলিক দাবিদাওয়া প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এজন্য রুকন ভাই – বোনেরা জনগনের সাথে মিশে এসকল কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। আর এজন্য আমাদের জনগনের বিশ্বাস অর্জন করতে হবে। পাশাপাশি নিজেদের আরো যোগ্য করে গড়ে তুলে নিজেদেরকে সমাজের সেবায় তুলে ধরতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট