সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও মেডেল বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের দিয়ার পাঁচিল বাজারস্থ সানমুন কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সিরাজগঞ্জ কিন্ডারগার্টেন কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলার ১৫টি কিন্ডারগার্টেন স্কুলের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে ১ম থেকে ৫ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি ও কাজিপুর সদর বিএম কলেজের প্রভাষক মো. বরাত আলী সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মারুফ সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফুলজোড় ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক ও ব্রাহ্মণবয়ড়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ মো. এনামুল হক এবং শিকদার বাড়ী মোড় মাটির ব্যাংকের চেয়ারম্যান ফারুক আহমেদ ফরিদ।
বক্তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের উপস্থিতি অনুষ্ঠানে এক অনন্য পরিবেশ সৃষ্টি করেছে। তারা শিক্ষার্থীদের মোবাইল থেকে দূরে থেকে অধ্যবসায়ের মাধ্যমে মেধা বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান পরিচালনা করেন সানমুন কিন্ডারগার্টেন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মো. সুলতান মাহমুদ।
এসময় আরও উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান সিদ্দিক সুমন, শিক্ষা সচিব মো. সুজন হায়দার, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. বখতিয়ার ফিরোজ, বেলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম মাস্টার, ব্রাহ্মণবয়ড়া ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী খোকশাবাড়ী ইউনিয়ন শাখার আমীর মো. আব্দুল মজিদ সরকার, সানমুন কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।