1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জুলাইয়ের রক্তঝড়া স্লোগান কলমে: আল আমিন মিলু সরিষাবাড়ীতে তেল বিক্রিতে কোটা প্রথা : পুলিশ,প্রশাসন,সাংবাদিক ও নেতার প্রভাব নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার পানকাতা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান ২০২৬ ইং অনুষ্ঠিত গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন রাজশাহীর বাঘায় ডিবির অভিযান ১৩০ বোতল এসকাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সরিষাবাড়ীতে টিআর–কাবিখা–কাবিটা প্রকল্পে কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ সংবিধান বনাম জনতার অধিকার কলমে: আল আমিন মিলু প্রতিবন্ধী তরুণের মৃত্যু : আত্মহত্যা বলে প্রচার # আপনজনদের হাতে কি হত্যা – সন্দেহ এলাকাবাসীর নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থী গোসল না করায় শিশুকে পৈশাচিক মারধর শিক্ষক গ্রেফতার

সরিষাবাড়ীতে তেল বিক্রিতে কোটা প্রথা : পুলিশ,প্রশাসন,সাংবাদিক ও নেতার প্রভাব

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

জামালপুরের সরিষাবাড়ীতে জ্বালানি তেল বিক্রি ঘিরে কোটা সিন্ডিকেট, অনিয়ম ও কালোবাজারির গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রকাশ্যে কোটা ভিত্তিক তেল বণ্টনের আড়ালে একটি প্রভাবশালী চক্র পুরো সরবরাহ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে। এতে সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল না পেয়ে চরম ভোগান্তিতে পড়ছেন।

সরেজমিনে গতকাল একুশের মোড়ে মেসার্স নূরজাহান ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, সকাল থেকেই মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই সারি কয়েক হাজারে পৌঁছে যায়। তেলের আশায় অপেক্ষমাণ মানুষের ভিড়ে এক পর্যায়ে সরিষাবাড়ী-তারাকান্দি প্রধান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
তবে অভিযোগ রয়েছে, লাইনে দাঁড়িয়ে থাকা এসব মানুষই প্রকৃত ক্রেতা নন অনেক ক্ষেত্রে। তেল সরবরাহের আগাম খবর পেয়ে একটি নির্দিষ্ট সিন্ডিকেট আগে থেকেই অবস্থান নেয় এবং অল্প সময়েই বিপুল পরিমাণ তেল সংগ্রহ করে নেয়। ভুক্তভোগীদের ভাষ্য, লাইনে থাকা বহু মোটরসাইকেল আরোহী স্থানীয় নন; বরং পাম্প-সংশ্লিষ্ট চক্রের অংশ।
দিনভর অপেক্ষার পরও সাধারণ মানুষ তেল না পেয়ে খালি হাতে ফিরলেও, একই তেল রাতের আঁধারে চড়া দামে বিক্রির অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ক্রেতার দাবি, রাতে লিটারপ্রতি প্রায় ৩০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে—যা নির্ধারিত মূল্যের তুলনায় অনেক বেশি।
চর পোগলদিঘা গ্রামের কৃষক সালাম মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “সকাল ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, বিকেল পার হয়ে গেল—তেল পেলাম না। চার বিঘা জমিতে ধান লাগিয়েছি, সেচ দিতে পারছি না। অথচ চোখের সামনে ড্রামে ড্রামে ডিজেল চলে যাচ্ছে। কিছুটা তেল আমার খুব প্রয়োজন। স্থানীয় স্কুল শিক্ষক আনিসুজ্জামান বলেন, “দুই ঘণ্টা লাইনে থেকেও কোনো তেল পাইনি। পরে মাইকিং করে জানানো হলো—তেল শেষ। তাহলে এতক্ষণ কী বিক্রি হলো?”
অভিযোগের বিষয়ে ফিলিং স্টেশনের প্রতিনিধি সুমন ফকির অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা নিয়ম মেনেই তেল বিক্রি করছি। এখানে কোনো অনিয়ম নেই। বাইরে কেউ বোতলে করে অতিরিক্ত দামে তেল বিক্রি করলে সেটির দায় আমাদের নয়।” তবে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার রিফাত হোসেন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে সচেতন মহলের অভিযোগ-, প্রশাসন, ট্যাগ অফিসার, সাংবাদিক ও রাজনৈতিক প্রভাবশালীদের নীরব উপস্থিতিতেই এ ধরনের অনিয়ম দিনের পর দিন চলতে থাকায় সিন্ডিকেট আরও বেপরোয়া হয়ে উঠছে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং স্বচ্ছ তেল বণ্টন নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট