1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিবন্ধী তরুণের মৃত্যু : আত্মহত্যা বলে প্রচার # আপনজনদের হাতে কি হত্যা – সন্দেহ এলাকাবাসীর নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থী গোসল না করায় শিশুকে পৈশাচিক মারধর শিক্ষক গ্রেফতার উল্লাপাড়ায় ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক  কৃষক  পেলেন বিনামূল্যে বীজ ও সার বগুড়া-৬ উপ-নির্বাচন: ১৬ বিজিবি ব্যাটালিয়নের রেকি টহল কার্যক্রম শুরু প্রেসক্লাব সাংবাদিক বানায় না, সাংবাদিকই প্রেসক্লাব বানায় জ্বালানি তেলের সংকট স্বীকারে বিলম্ব: বাস্তবতা, রাজনীতি ও পরিণতি কলমে-আল আমিন মিলু চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ভেতর অভিনব কায়দায় রাখা ৪৯ কেজি গাঁজাসহ আটক ৩ রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫ সরিষাবাড়ীতে জ্বালানি সাশ্রয়ের নির্দেশনা মানছে না বাজারগুলো ট্রেনিং নামের এক ট্রাভেল ডায়েরি

প্রতিবন্ধী তরুণের মৃত্যু : আত্মহত্যা বলে প্রচার # আপনজনদের হাতে কি হত্যা – সন্দেহ এলাকাবাসীর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কামরুল হাসান 

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের গোপীনাথপুর উত্তর পাড়া হতে পুলিশ আজ ৫ এপ্রিল রোববার সকালে আশিক (১৪) নামের এক প্রতিবন্ধী তরুণের লাশ উদ্ধার করেছ।
জানা যায়, আশিকের জন্মের দিনই তার মা মারা যান। ওই দিন থেকেই গোপীনাথপুরে রহিজ উদ্দিন ওরফে শনি এর বাড়ি নানীর কাছে মানুষ হতে থাকে। ঘটনার আগের দিন মোবাইল নিয়ে আশিক তার বাবার সাথে তর্ক বিবাদও করে। এ ঘটনায় তার বাবা রাগের মাথায় চড় থাপ্পড় দিয়ে তাকে বাড়ি হতে বের করে দেয়। সেখান থেকে সে নানির বাড়িতে চলে আসে। এ দিকে নানী ঘরে তালা দিয়ে এক আত্মীয় বাড়ি বেড়াতে যাওয়ায় সে ঘরেও ঢুকতে পারেনি। আজ সকালে প্রতিবেশরা উঠানের টিউব ওয়েল তলায় তার লাশ দেখতে পায়। এ ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করতে ফাসিতে আত্মহত্যা বলে গ্রচার চালায় আপন জনেরা। খবর পেয়ে নারায়ণপুর ফাড়ির এস আই মঞ্জুরুল হক ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্মে পাঠান। পরে আপনজনেরা সন্ধ্যায় লাশ বাড়িতে এনে দাফনের ব্যবস্থা করে। আশিক পাশের ইউনিয়ন রশিদপুরের শঙ্করপুর গ্রামের সিরাজুল হকের পুত্র।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রাম পুলিশ জানায়, লাশ উদ্ধারের সময় সেখানে তিনি উপস্থিত ছিলেন। ফাঁসিতে মরার মত কোন লক্ষণ বুঝা যায় না। প্যানেল চেয়ারম্যান রাহাত হোসেন বিএ জানান, আশিক ওই গ্রামের জামাল উদ্দিনের ভাগিনা। তিনি মৃত্যুর কারণ বলতে পারেন নি। এস আই মঞ্জুরুল হক জানান, লাশ ময়নাতদন্তের পর আপন জনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট