1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ভেতর অভিনব কায়দায় রাখা ৪৯ কেজি গাঁজাসহ আটক ৩ রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫ সরিষাবাড়ীতে জ্বালানি সাশ্রয়ের নির্দেশনা মানছে না বাজারগুলো ট্রেনিং নামের এক ট্রাভেল ডায়েরি ডোমারে মোবাইল কোর্টের অভিযানে ৭ মোটরসাইকেল আরোহীকে জরিমানা ট্রেনিং নামের এক ট্রাভেল ডায়েরি বোরো ও ভুট্টা উৎপাদনে শঙ্কা… ডিজেল সংকটে থমকে গেছে সেচ কার্যক্রম সারা বিশ্বের মানবতা নিয়ে খেলছেন নেতা নিয়াহু — তেল সংকটের গভীর প্রভাবসহ বিশ্লেষণ কলমে: আল আমিন মিলু নরসিংদীর শিবপুরের নিরাপদ সড়ক চাই (নিসচা) এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত বাঘায় ডিবির অভিযান ২০০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার ​

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ভেতর অভিনব কায়দায় রাখা ৪৯ কেজি গাঁজাসহ আটক ৩

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী  প্রতিনিধি​​​ রাজশাহী :
​চাঁপাইনবাবগঞ্জে মালবাহী ট্রাকে অভিনব কায়দায় মাদতদক পরিবহনের সময় বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে২ র‍্যাব-৫। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সদর থানাধীন মহানন্দা সেতু টোল ঘর সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।


​গ্রেফতারকৃতরা হলেন​১. মোঃ আলফাজ মিয়া (২৩): হবিগঞ্জ জেলার মাধবপুর থানার উত্তর বরক এলাকার মোঃ ফুল মিয়ার ছেলে।২. মোঃ রকি আহমেদ (২৬) [ট্রাক চালক]: রাজশাহী জেলার দুর্গাপুর থানার ঝালুকা গ্রামের মৃত শাকিল আলীর ছেলে।৩. মোঃ সানোয়ার আহমেদ (১৯) [হেল্পার]একই থানার নওদা সাহিবার এলাকার মোঃ বাবর আলীর ছেলে।

​র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল জানতে পারে যে, হবিগঞ্জ থেকে একটি মালবাহী ট্রাকে বিপুল পরিমাণ গাঁজা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন কানসাটের উদ্দেশ্যে আসছে।
​উক্ত সংবাদের ভিত্তিতে মহানন্দা সেতুর টোল ঘরের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে র‍্যাব। সকাল ১০:৩০ মিনিটের দিকে একটি মালবাহী ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ট্রাকের পেছনের ডালায় ত্রিপল দিয়ে ঢাকা তুলা ও গার্মেন্টস ঝুটের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​অভিযানকালে মাদক ছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি ট্রাক, ১৩০ বস্তা গার্মেন্টস ঝুট তুলা, ০২টি স্যালো মেশিন, ০৪টি মোবাইল ফোন এবং নগদ ১২,৮০০ টাকা জব্দ করা হয়।
​র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট