1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চারঘাটে ডিবির অভিযান ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার নরসিংদীর শিবপুরে ২০০ লিটার মজুদ রাখা তেল ১০০ টাকা লিটারের বিক্রি ডোমারে মমতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার সিজারের বিল পরিশোধ করতে না পারায় বাচ্চা বিক্রির চাপ চিকিৎসকের চারঘাটে ডিবির অভিযান ১৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, স্বামী পলাতক ডোমারে ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করলেন ইউএনও মোহনপুরে কৃষককে ভেকু দিয়ে পিষে হত্যা প্রধান আসামিসহ গ্রেফতার ২ ফিরে না আসার ঋতু শিবগঞ্জে র‍্যাবের অভিযান ৯ কেজি গানপাউডার ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার সংবিধানের দোহাই—অধিকার রক্ষার নামে অধিকার হরণ?- আল আমিন মিলু আসুন জ্বালানি সংকট মোকাবেলায় সংযত হই

নরসিংদীর শিবপুরে ২০০ লিটার মজুদ রাখা তেল ১০০ টাকা লিটারের বিক্রি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

‎নরসিংদীর শিবপুর দুলালপুর মোড় বাজারে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন ও জেলা এন এস আই অফিসার এবং শিবপুর মডেল থানার পুলিশ এর সমন্বয়ে 

৩১ মার্চ বেলা ১ টা হতে বিকেল ৩.৩০ মিনিট পর্যন্ত নরসিংদীর শিবপুর উপজেলা দুলালপুর বাজার এলাকায় কাসেম এন্টারপ্রাইজ নামে একটি দোকানে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রয় এর অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াছমিন এর নেতৃত্বে কাসেম

এন্টারপ্রাইজ এর মালিক কাসেমকে অননুমোদিত এবং বিএসটিআই কর্তৃক মূল্য নির্ধারিত না থাকায় এবং গোডাউনে অবৈধভাবে ২০০ লিটার ডিজেল তেল মজুদ করায় ৮০০০/- (আট হাজার) টাকা জরিমানা করা হয়।
‎পরবর্তীতে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর নির্দেশে এবং উপস্থিতিতে সরকারি নির্ধারিত মূল্যে (প্রতি লিটার ১০০ টাকা)

উপস্থিত জনসাধারণের কাছে মজুদ কৃত ২০০ লিটার ডিজেল বিক্রি করা হয়। এছাড়াও অদ্য ১ টা ২০ মিনিট সময় দুলালপুর মোড়ে অবস্থিত মোতাহার সুইটস নামক দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী (মিষ্টি ও সিঙ্গারা) তৈরী ও বিক্রি করায় দোকান মালিক’কে ৫০০০টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন বলেন সরকারি রায় না মানিলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট