1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডোমারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপির নাম ঘোষণা না করায় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা নরসিংদীর শিবপুরে ২৬ মার্চ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান বওলা স্কুলদর থেকে কোকাইলমুখী প্রায় ৯০০ মিটার সড়ক নির্মাণে দীর্ঘসূত্রতা, চরম ভোগান্তিতে স্থানীয়রা যমুনার জলে ভক্তি আর ঐতিহ্যের মিলন  : কাওয়ামারায় মহাঅষ্টমীর স্নান উৎসব স্বাধীনতা তুমি বেঈমান – আল আমিন মিলু মহান স্বাধীনতা দিবস আজ গণহত্যার কালরাত্রি: প্রতিরোধের সূচনা তেলের নামে তেলবাজি রাজশাহীতে ১৩৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার প্রজন্মের দূরত্ব: সুযোগ না দিলে নেতৃত্ব আসে কোথা থেকে

বওলা স্কুলদর থেকে কোকাইলমুখী প্রায় ৯০০ মিটার সড়ক নির্মাণে দীর্ঘসূত্রতা, চরম ভোগান্তিতে স্থানীয়রা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

রবিউল হক বাবুঃ- ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি।

ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নে একটি গুরুত্বপূর্ণ সড়ক পাকাকরণ নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বওলা টু কোকাইলগামী স্কুল কলেজের পরোয়া শিক্ষার্থী সহ স্থানীয় হাজারো বিভিন্ন পেশা শ্রমজীবী মানুষ।

বওলা স্কুলদর হতে কোকাইলমুখী প্রায় ৯০০ মিটার এই ব্যস্ততম সড়কটি স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এখনো পর্যন্ত কাজ সম্পন্ন না হওয়ায় ক্ষোভ বাড়ছে জনমনে।

জানা যায়, আওয়ামী লীগ পিরিয়ডে সড়কটির টেন্ডার গ্রহণ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুব আলম ডালিম। জনগণের প্রত্যাশা ছিল, জনপ্রতিনিধি হিসেবে তিনি দ্রুত সময়ের মধ্যে সড়কটির কাজ সম্পন্ন করে দুর্ভোগ লাঘব করবেন। কিন্তু বাস্তবে তার উল্টো চিত্র দেখা গেছে বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের দাবি, দীর্ঘ সময় পার হলেও সড়কের কাজ শেষ না হওয়ায় তারা চরম দুর্ভোগে রয়েছেন। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করেন।

তবে শত শত যানবাহন, অটোরিকশা, পিকআপ, মাইক্রোবাস সহ বিভিন্ন পরিবহন চলাচল করে। বিশেষ করে ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজ ইউনিয়ন সুবাদে আরোও জানাতে পারি, এদিকে একই সময়ে শুরু হওয়া হাতিবান্ধা খাল-মাগরা ও চন্দ্রপুর এলাকার ৫০০ মিটার করে একাধিক সড়কের কাজ অন্যান্য ঠিকাদারেরা ৫ আগস্টের আগেই সম্পন্ন করেছেন।

এছাড়া পরবর্তীতে ইউনুস সরকারের আমলে সুতারপাড়া সহ আরও কিছু সড়কের কাজও শেষ হয়েছে । তবে বওলা ইউনিয়নের এই গুরুত্বপূর্ণ সড়কের কাজ এখনও অসম্পূর্ণ রয়ে গেছে। সম্প্রতি ব্যাপক সমালোচনার মুখে পড়ে সড়কের দুটি কালভার্ট নির্মাণ কাজ সম্পন্ন করা হলেও মূল সড়কের শেষ ধাপ কার্পেটিং কাজ এখনো শুরু হয়নি অভিযোগ স্হানীয়দের । এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদার, প্রকৌশলী এবং উপজেলা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নানা জটিলতা ও বৈষম্যের কারণে প্রকল্পটি আটকে থাকলেও এ বিষয়ে কোনো দৃশ্যমান জবাবদিহিতা নেই। সংশ্লিষ্টদের নীরব ভূমিকা জনমনে হতাশা তৈরি করেছে। এবং এ ব্যাপারে ফুলপুর উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।

এছাড়াও এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান এবং মেম্বারদের সঙ্গে যোগাযোগ করে জানতে চাইলে ওনারা বলেন , সংশ্লিষ্ট ঠিকাদার বিভিন্ন সময়ে চেঞ্জিং হওয়ার কারণে কার্পেটিং পিস ডালা কাজটি ধীরগতিতে রয়েছে। আমরা আশাবাদী খুবই দ্রুত গতিতে আবারও কাজটি ধরবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট