
প্রদীপ চন্দ্র মম
তেলের লাইনে লম্বা সারি—মুখে বিষণ্ন ছাপ,
পাম্প বলে, “তেল নাই ভাই”—বন্ধ থাকে চাপ।
শিকল বাঁধা নলগুলো সব—নিঃশব্দ, নীরব রূপ,
জনতার চোখে জ্বলে প্রশ্ন—কোথায় গেল রূপ?
মোড়ের পাশে আঁধার ঘরে—ড্রামভর্তি তেল,
ফিসফাসে দর কষাকষি—দামে জমে খেল।
বস্তার নিচে সত্য চাপা—টাকার নিচে ন্যায়,
সিন্ডিকেটের হাঁসি শুনে—নীরব থাকে হায়।
মাথায় হাত দিয়ে বসে মানুষ—ক্লান্ত তার প্রাণ,
দিন আনে দিন খায় যে জন—কোথায় পাবে প্রাণ?
ঘামের দামে কেনা জীবন—আগুন দামে যায়,
তেলের সাথে জ্বলে ওঠে সংসারেরই দায়।
“তেল নাই”—এই বুলি শুধু পাম্পের দেয়ালজুড়ে,
“তেল আছে”—সেটা বিক্রি হয় অন্ধকারের সুরে।
চোখের সামনে অন্যায় সব—তবু সবাই চুপ,
কালো টাকায় সাদা বাজার—সত্য থাকে রূপ।
২৫/০৩/২০২৬ খ্রিঃ।