1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রজন্মের দূরত্ব: সুযোগ না দিলে নেতৃত্ব আসে কোথা থেকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি ও ভারতীয় কারেন্ট জাল আটক করেন সরিষাবাড়ীতে জ্বালানি সিন্ডিকেটের দৌরাত্ম্য পাম্পে ‘তেল নাই’, মোড়ে মোড়ে কালোবাজার তানোরে ব্যাটারিচালিত ভ্যানে মিলল গাঁজা: মাদকসহ এমদাদুল গ্রেপ্তার রাজশাহীতে মিলল অভিনব মাদক কারবারির খোঁজ জুতা ও শার্টের কলারে ১০৮ গ্রাম হেরোইনসহ র‍্যাবের জালে গ্রেফতার ১ শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ ঈদ : তাই ঈদি চাই! ফজা পাগলার আর্তনাদ বকশীগঞ্জে রশিদের ছদ্মবেশে চাঁদাবাজি : সড়কে ‘টোল’ নয়, দখল—প্রতিবাদে হামলা; নীরবতায় প্রশ্নের মুখে প্রশাসন

সরিষাবাড়ীতে জ্বালানি সিন্ডিকেটের দৌরাত্ম্য পাম্পে ‘তেল নাই’, মোড়ে মোড়ে কালোবাজার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

জামালপুরের সরিষাবাড়ীতে জ্বালানি তেলকে ঘিরে অস্বাভাবিক এক পরিস্থিতি তৈরি হয়েছে। পেট্রল পাম্পগুলোতে তেলের সংকট দেখানো হলেও খোলাবাজারে মিলছে সহজেই—তবে সরকারি দামের চেয়ে দ্বিগুণ-তিনগুণ বেশি দামে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহনসংশ্লিষ্টরা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন পেট্রল পাম্পে দিনের পর দিন ‘তেল নেই’ সাইনবোর্ড ঝুলতে দেখা যায়। অথচ একই সময়ে উপজেলার বিভিন্ন মোড়, বাজার ও দোকানে খোলাবাজারে পেট্রোল ও অকটেন বিক্রি হচ্ছে লিটারপ্রতি ৪০০ থেকে ৫০০ টাকায়। স্থানীয়দের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র কৃত্রিম সংকট তৈরি করে বাজার নিয়ন্ত্রণ করছে।

অভিযোগ উঠেছে, জগন্নাথঘাট এলাকার চান মিয়া ফিলিং স্টেশন, বয়ড়া একুশের মোড়ের নূরজাহান ফিলিং স্টেশন এবং পপুলার মোড়ের ঝিনাই ফিলিং স্টেশনসহ কয়েকটি পাম্পে পর্যাপ্ত তেল মজুত থাকা সত্ত্বেও সাধারণ ক্রেতাদের কাছে তা বিক্রি করা হচ্ছে না। বরং নির্দিষ্ট চক্রের মাধ্যমে গোপনে সরবরাহ করা হচ্ছে।

এক ভুক্তভোগী জানান, সারাদিন পাম্পে অপেক্ষা করেও তেল পাওয়া যায় না। তবে পরিচিতি থাকলে রাতের বেলায় বেশি দামে তেল পাওয়া সম্ভব। নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাকচালকের অভিযোগ, কিছু পাম্প থেকে সরাসরি গাড়িতে তেল না দিয়ে গ্যালনে করে নির্দিষ্ট ব্যক্তিদের কাছে সরবরাহ করা হচ্ছে, যা পরে কালোবাজারে বিক্রি হচ্ছে।

তারাকান্দি এলাকার ব্যবসায়ী মোফাজ্জল হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, “পেট্রল পাম্পে নেই, কিন্তু মুদির দোকানে পাওয়া যাচ্ছে। পাম্পে তেল এনেও ‘তেল নেই’ বলা হচ্ছে—এটা যেন মগের মুল্লুক।” তাঁর এই মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

স্থানীয় সূত্রগুলো বলছে, প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ তেল পাম্প থেকে সরিয়ে কালোবাজারে বিক্রি করা হচ্ছে। এতে জড়িত রয়েছে পাম্প মালিক, মধ্যস্বত্বভোগী ও খুচরা বিক্রেতাদের একটি নেটওয়ার্ক।

বিশ্লেষকদের মতে, এ ধরনের কর্মকাণ্ড শুধু বাজারব্যবস্থার ব্যত্যয় নয়, বরং ভোক্তা অধিকার লঙ্ঘনের সামিল। একই সঙ্গে এটি নিয়ন্ত্রক সংস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলছে।

এদিকে, অভিযোগ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো কঠোর অভিযান চোখে পড়েনি। স্থানীয়দের দাবি, নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা হলে এ ধরনের অনিয়ম কমানো সম্ভব।

সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। তাঁদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

এ ব্যাপারে পাম্প মালিক কর্তৃপক্ষের ভাষ্য, তেল ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে না। প্রতিটি তেল লড়িতে ১৫ হাজার টাকা বেশি দিয়েও ৩-৪ দিন অপেক্ষা করেও তেল পাওয়া যাচ্ছে না। এক প্রশ্নের জবাবে তারা আরও জানান, তেল ডিপো থেকে তেল সরবরাহ না হলে আমরা জনগণকে কিভাবে তেল দিবো?

এ কৃত্রিম সংকটের প্রভাব ইতিমধ্যে পড়েছে সাধারণ মানুষের জীবনে। পরিবহন ব্যয় বেড়েছে, জরুরি সেবায় বিঘ্ন ঘটছে এবং দৈনন্দিন জীবনযাত্রা হয়ে উঠছে অনিশ্চিত।
সব মিলিয়ে স্থানীয়দের একটাই প্রশ্ন—পাম্পে তেল না থাকলেও বাজারে যে তেল পাওয়া যাচ্ছে, তা আসছে কোথা থেকে?

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট