1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বকশীগঞ্জে রশিদের ছদ্মবেশে চাঁদাবাজি : সড়কে ‘টোল’ নয়, দখল—প্রতিবাদে হামলা; নীরবতায় প্রশ্নের মুখে প্রশাসন রাজশাহীতে র‍্যাবের ঝটিকা অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ১ হাতেনাতে গ্রেফতার নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক দরিদ্র বিমোচনে ‘সেবার আলো’র অনন্য দৃষ্টান্ত: জাফর খানকে অটোভ্যান প্রদান নরসিংদীর ব্রাহ্মন্দী কে,কে,এম সরকারি উচ্চ বিদ্যালয় ৯৫ ব্যাচ এর ইফতার পার্টি অনুষ্ঠিত সরিষাবাড়ীতে ‘কাগজে উন্নয়ন’ সিন্ডিকেট : টিআর–কাবিখা–কাবিটায় তথ্য গোপনের মহোৎসব পোরশায় দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ দিগপাইত ধরণী কান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয় : এসএসসি-৯৩ ব্যাচের বন্ধুদের আয়োজনে ইফতার পার্টি ইউরিকা : কৃতি শিক্ষার্থী রোজা’র ক্যাডেট কলেজে ভর্তির চূড়ান্ত সুযোগ

দরিদ্র বিমোচনে ‘সেবার আলো’র অনন্য দৃষ্টান্ত: জাফর খানকে অটোভ্যান প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

​ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

শাড়ি-লুঙ্গি বিতরণের প্রথাগত যাকাত নয়, বরং স্থায়ী স্বাবলম্বীকরণের লক্ষ্য নিয়ে কাজ করছে সামাজিক সংগঠন ‘সেবার আলো’। সংগঠনের ‘যাকাত স্বাবলম্বী প্রকল্প-০৩’ এর আওতায় শুক্রবার (২০ মার্চ) সকালে ফরিদগঞ্জের কড়ৈতলী গ্রামের বাসিন্দা জাফর খানকে একটি নতুন অটোভ্যান উপহার দেওয়া হয়েছে।

​শুক্রবার সকাল ১০টায় কড়ৈতলী উচ্চ বিদ্যালয়ের মাঠে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়। সংগঠনের নিজস্ব যাকাত ফান্ড থেকে সংগৃহীত অর্থ দিয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।

অটোভ্যান হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাহিদুল ইসলাম, সেক্রেটারি তারেক মনোয়ার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হৃদয়, অর্থ সম্পাদক রাশেদ শেখ, সদস্য আবু সুফিয়ান, হৃদয় দে এবং সংগঠনের বিশেষ শুভাকাঙ্ক্ষী ও আমেরিকা প্রবাসী রাহুল।

সংগঠনের সভাপতি মাহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, “ইসলামে যাকাত এসেছে সমাজ থেকে চিরতরে দারিদ্র্য মুছে ফেলার জন্য। কিন্তু বর্তমানে আমরা দেখি যাকাতের নামে সস্তা শাড়ি বা লুঙ্গি বিতরণ করা হয়, যা দিয়ে প্রকৃত হক আদায় হয় না। একজন মানুষকে সাময়িক সাহায্য না দিয়ে তাকে স্থায়ীভাবে আয়ের উৎস করে দেওয়াই যাকাতের মূল উদ্দেশ্য। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি যেন কোনো পরিবারকে আর অন্যের মুখাপেক্ষী হতে না হয়।”

নতুন অটোভ্যান পেয়ে জাফর খান আবেগাপ্লুত কণ্ঠে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয় সচেতন মহল মনে করছে, সেবার আলোর এই ‘স্বাবলম্বী প্রকল্প’ অন্যান্য সংগঠনের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

মাহিদুল ইসলাম
ফরিদগঞ্জ, চাঁদপুর
01627185519

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট