
নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা রোকনপুর সীমান্তে জাতীয় ট্যাবলেট ট্যাপেন্টাডল আটক করেন।
নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসির নির্দেশক্রমে ১৮ মার্চ বুধবার আনুমানিক সন্ধ্যা ৭টার সময় রোকনপুর বিওপির টহল কমান্ডার জেসিও ১০৩৮৪ নাঃসুবেদার মোঃ আঃ ওযাদুদ সাথে ০৬ জন সদস্য সিভিল সোর্স এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২১৯/৭৮ আর হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে নগরপাড়া নামক স্থানে জিআর নম্বর ৫৯২৪০১ মানচিত্র ৭৮ ডি/৫ হতে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ৭৪০০ পিচ আসামী বিহীন আটক করা হয়।
আটককৃত মালামাল গোমস্তাপুর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।