1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরবঙ্গের ৫ জেলার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ, আদমদীঘি সান্তাহারে ট্রেনের ৯ বগি লাইনচ্যুত বাগবাটিতে ইউপি সচিবের ওপর হামলার অভিযোগ, অভিযুক্ত সদস্য আবু রায়হান ওয়েজবোর্ড : সংস্কার, না কি আপস? পিংনায় নারী উদ্যোক্তার স্বপ্ন পুড়ে ছাই প্রকাশিত সংবাদের প্রতিবাদ রাজশাহীতে ঈদ ঘিরে কি বড় বিপদের সংকেত? বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্রের স্তূপ উদ্ধার করেছে র‍্যাব-৫ পাবনার সাঁথিয়ায় নির্যাতিত অসহায় মা’র জন্য জেলা প্রশাসকের বিশেষ ফান্ডের তৈরী ঘর উপহার ১৬ বিজিবির কর্তৃক যাত্রিবাহী বাস তল্লাশী করে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস মাদকদ্রব্য আটক করা হয় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর জন্মদিন আজ স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর জন্মদিন আজ

বাগবাটিতে ইউপি সচিবের ওপর হামলার অভিযোগ, অভিযুক্ত সদস্য আবু রায়হান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নাজমুল হাসান রাজ   সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন পরিষদের সচিব মোঃ মাসুদ রানার ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু রায়হানের বিরুদ্ধে পূর্ব শত্রুতার জেরে হামলার অভিযোগ করেছেন ভুক্তভোগী।
জানা গেছে, গত ১৫ মার্চ আসন্ন ঈদ উপলক্ষে ইউনিয়ন পরিষদে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। ওই ঘটনার জের ধরে আবু রায়হানের মদদে বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসীরা সচিব মাসুদ রানার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
সচিব মাসুদ রানা বলেন, ভিজিএফ চাল বিতরণের দায়িত্ব তার ওপর ছিল না। এ কার্যক্রম পরিচালনা করেন ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোঃ রুহুল আমিন, মোঃ আব্দুল মান্নান, মোঃ আব্দুল মমিন, ট্যাগ অফিসার সিরাজুল মনির এবং প্রশাসক আতিকুর রহমান তালুকদার।
তিনি অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে আবু রায়হান বহিরাগত লোকজন নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালান। হামলার সময় তাকে মারধর করা হয় এবং তার অফিসে ভাঙচুর চালিয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র ছিঁড়ে ফেলা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও দাবি করেন তিনি।
ভুক্তভোগীর দাবি, এর আগেও সাবেক প্রশাসক সোহেল রানাকে হেনস্থার অভিযোগে আবু রায়হান সাময়িকভাবে বরখাস্ত হয়েছিলেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আবু রায়হানের স্ত্রীকে সচিবের বিরুদ্ধে অভিযোগ করতে দেখা যায়। ভিডিওতে আরও দেখা যায়, হামলার কিছুক্ষণ আগে রায়হানের লোকজন ইউনিয়ন পরিষদের প্রধান ফটক বন্ধ করে রাখে।
অভিযোগের বিষয়ে আবু রায়হানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন অবগত রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচিব মাসুদ রানা। পাশাপাশি তিনি ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট