1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পিংনায় নারী উদ্যোক্তার স্বপ্ন পুড়ে ছাই প্রকাশিত সংবাদের প্রতিবাদ রাজশাহীতে ঈদ ঘিরে কি বড় বিপদের সংকেত? বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্রের স্তূপ উদ্ধার করেছে র‍্যাব-৫ পাবনার সাঁথিয়ায় নির্যাতিত অসহায় মা’র জন্য জেলা প্রশাসকের বিশেষ ফান্ডের তৈরী ঘর উপহার ১৬ বিজিবির কর্তৃক যাত্রিবাহী বাস তল্লাশী করে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস মাদকদ্রব্য আটক করা হয় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর জন্মদিন আজ স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর জন্মদিন আজ স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর জন্মদিন আজ গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন রাজশাহীতে র‍্যাবের অভিযান বিদেশী রিভলবার ও গুলি উদ্ধার

১৬ বিজিবির কর্তৃক যাত্রিবাহী বাস তল্লাশী করে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস মাদকদ্রব্য আটক করা হয়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

নাহিদ পোরশা (নওগাঁ)প্রতিনিধিঃ

টাস্কফোর্স অভিযানের মাধ্যমে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর প্রশাসনিক দায়িত্বপূর্ণ নওগাঁ সদর থানাধীন শাহাপুর এলাকায় যাত্রিবাহী বাস তল্লাশী করে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস মাদকদ্রব্য আটক করা হয়। ১৬ মার্চ সোমবার আনুমানিক বিকাল ৫টা সময়  নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে নওগাঁ টু বগুড়া যাত্রিবাহী বাসযোগে ক্রিস্টাল মেথ আইস চোরাচালান হতে পারে মর্মে ব্যাটালিয়ন সদরে গোয়েন্দা তথ্য আসে। উক্ত তথ্যের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম, পিবিজিএমএস এর নেতৃত্বে ০১টি বিশেষ টহলদল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট, জনাব প্রশান্ত কুমার সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকরে কার্যালয়, নওগাঁ ও অফিসার ইনচার্জ, নওগাঁ সদর মডেল থানার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স দল নওগাঁ জেলার সদর থানাধীন শাহাপুর এলাকায় গমন করে এবং হোটেল মল্লিকা এর সামনে বাসটি দাঁড় করিয়ে অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্থায় ১ কেজি ৩০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬,৫০,০০,০০০/- (ছয় কোটি পঞ্চাশ লক্ষ) টাকা। আটককৃত মাদকদ্রব্য নওগাঁ জেলার সদর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় এবং নওগাঁ ব্যাটালিয়নের প্রশাসনিক দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচার এবং অবৈধ চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট