শামীম আহমেদ সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ায় নিজ সন্তানের দ্বারা নির্যাতিত অসহায় মা'র জন্য জেলা প্রশাসকের বিশেষ ফান্ডের তৈরী ঘর উপহার প্রদান।
আজ সোমবার (১৬ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার ধোপাদহ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে অসহায় মা কাঞ্চনমালার মেয়ের বাড়িতে নির্মিত ঘর বুঝে দেয়া হয় বৃদ্ধা কাঞ্চন মালাকে।
এ সময় বৃদ্ধা কাঞ্চন মালা নিজের ঘর পেয়ে আবগ আপ্লুত হয়ে পড়েন। কাঞ্চন মালার মেয়ে জানান, আমার মায়ের কোন ঘর ছিলো না। সে ছেলের বাড়িতে রোদ বৃষ্টিতে ভাঙ্গা ঘরে থাকতো। এখন তার মাথা গোজার ঠাঁই হলো।
উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না জানান, গত বছরের ৩০ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃদ্ধা মহিলাকে পুত্র ও পুত্র বধু দ্বারা নির্যাতনের ঘটনা আমার নজরে আসে। পরবর্তীতে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসা সেবা দেয়া হয়। তবে বৃদ্ধা মায়ের থাকার ঘর ছিল জড়াজিন্ন। তখনই আমার মনে হয়েছিল বৃদ্ধা মায়ের জন্য কিছু করা প্রয়োজন। পরে জেলা প্রশাসকের বিশেষ টিআর এর আওতায় তাকে স্থায়ী ভাবে একটি ঘর নির্মান করে দেয়া হয়েছে।