1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ উপলক্ষে শ্রমজীবীদের মাঝে চাল বিতরণ সিরাজগঞ্জে মানবতার দৃষ্টান্ত হাজী আব্দুস সাত্তার নরসিংদীর শিবপুরে চাঁদাবাজ মাদক কোন অপরাধী ছাড় পাবে না আলহাজ্ব মনজুর এলাহী এমপি উল্লাপাড়ায় হাটিকুমরুল ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ কুরআনের আলো ছড়িয়ে দিতে মৌলভীবাজারে ছাত্রশিবিরের আয়োজনে হাফেজে কুরআনদের সম্মাননা ও দোয়া মাহফিল শবে কদরের আলোয় এ আর কামরুল ইসলাম —– কায়ছার উদ্দীন আল-মালেকী বিশ্বশান্তি ও সুফি ঐক্যের পথিকৃৎ: ড. প্রফেসর কুদরত এ খোদার বৈশ্বিক মিশন ———কায়ছার উদ্দীন আল-মালেকী জনরায় বনাম ক্ষমতার রাজনীতি শ্রীমঙ্গলে মাওলানা আব্দুল মুতালিবের মা-বাবা ও সর্বস্তরের মানুষের জন্য ইফতার ও দোয়া মাহফিল জামালপুরে সোনালী ব্যাংকের বন্ধকী জমি থেকে মাটি লুটের অভিযোগ নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিম দের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে মাওলানা আব্দুল মুতালিবের মা-বাবা ও সর্বস্তরের মানুষের জন্য ইফতার ও দোয়া মাহফিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ (অর্থ সম্পাদক) ও শ্রীমঙ্গল ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ আব্দুল মুতালিবের উদ্যোগে তার নিজ বাসভবনে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (১৩ মার্চ ২০২৬, ২৩ রমজান ১৪৪৭ হিজরি) শ্রীমঙ্গল উপজেলার কালাপুর বাজার সংলগ্ন তার নিজ বাড়িতে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন— শ্রীমঙ্গল সিরাজনগর গাউছিয়া জালালিয়া মমতাজিয়া ছুন্নীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা ক্বারি নূরুল আবছার চৌধুরী, দি বাডস্ রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, ক্যান্টিন ম্যানেজার মোঃ আলমগীর হোসেন, সমাজসেবক মোঃ ফরহাদ হোসেন, মিজানস্ মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মিজানুর রহমান, দৈনিক জানসংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোঃ জালাল উদ্দিন, শ্রীমঙ্গল সিরাজনগর গাউছিয়া জালালিয়া মমতাজিয়া ছুন্নীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার সিনিয়র শিক্ষক মোঃ মাহমুদুল হাসান এবং ভৈরবগঞ্জ মদিনা ডেকোরেটারের প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল খালেক (বাবুর্চি) সহ আরও অনেকেই।
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শ্রীমঙ্গল সিরাজনগর গাউছিয়া জালালিয়া মমতাজিয়া ছুন্নীয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা ক্বারি নূরুল আবছার চৌধুরী।
এসময় আয়োজক মাওলানা মোহাম্মদ আব্দুল মুতালিব সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বেশি বেশি ইবাদত-বন্দেগি করার পাশাপাশি সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
পরিশেষে উপস্থিত অতিথিরা আয়োজক মাওলানা মোহাম্মদ আব্দুল মুতালিবের পরিবারের প্রয়াত মা-বাবা ও আত্মীয়-স্বজনের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন। একই সাথে উপস্থিত সকলের মা-বাবা, আত্মীয়-স্বজন ও সর্বস্তরের মানুষের কল্যাণ, সুখ-শান্তি ও মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। দোয়া শেষে সবাই একসাথে ইফতার গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট