1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ উপলক্ষে শ্রমজীবীদের মাঝে চাল বিতরণ সিরাজগঞ্জে মানবতার দৃষ্টান্ত হাজী আব্দুস সাত্তার নরসিংদীর শিবপুরে চাঁদাবাজ মাদক কোন অপরাধী ছাড় পাবে না আলহাজ্ব মনজুর এলাহী এমপি উল্লাপাড়ায় হাটিকুমরুল ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ কুরআনের আলো ছড়িয়ে দিতে মৌলভীবাজারে ছাত্রশিবিরের আয়োজনে হাফেজে কুরআনদের সম্মাননা ও দোয়া মাহফিল শবে কদরের আলোয় এ আর কামরুল ইসলাম —– কায়ছার উদ্দীন আল-মালেকী বিশ্বশান্তি ও সুফি ঐক্যের পথিকৃৎ: ড. প্রফেসর কুদরত এ খোদার বৈশ্বিক মিশন ———কায়ছার উদ্দীন আল-মালেকী জনরায় বনাম ক্ষমতার রাজনীতি শ্রীমঙ্গলে মাওলানা আব্দুল মুতালিবের মা-বাবা ও সর্বস্তরের মানুষের জন্য ইফতার ও দোয়া মাহফিল জামালপুরে সোনালী ব্যাংকের বন্ধকী জমি থেকে মাটি লুটের অভিযোগ নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে এতিম দের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঈদ উপলক্ষে শ্রমজীবীদের মাঝে চাল বিতরণ সিরাজগঞ্জে মানবতার দৃষ্টান্ত হাজী আব্দুস সাত্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জে অসহায় ও নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের মাঝে চালের বস্তা উপহার দিয়ে তাদের মুখে হাসি ফোটালেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার।
বুধবার (১১ মার্চ) রাত সাড়ে আটটার দিকে পৌর শহরের ধানবান্ধি মতি সাহেবের ঘাট এলাকায় তার নিজ অফিস থেকে শতাধিক শ্রমজীবী মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে ২৫ কেজি করে চালের বস্তা নিজ হাতে তুলে দেন তিনি। এতে উপকারভোগীদের মধ্যে আনন্দের সাড়া পড়ে।
চাল পেয়ে শ্রমজীবী কয়েকজন জানান, সারাদিন পরিশ্রম করেও যে আয় হয় তা দিয়ে এক বস্তা চাল কেনা অনেক সময় সম্ভব হয় না। ঈদ উপলক্ষে হাজী আব্দুস সাত্তার তাদের হাতে এক বস্তা করে চাল তুলে দেওয়ায় তারা আনন্দিত। তারা বলেন, অনেক দিন আগে কবে এক বস্তা চাল কিনেছিলেন সেটিও মনে নেই। সাত্তার প্রায়ই গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ান। এজন্য তারা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
চাল বিতরণ শেষে হাজী আব্দুস সাত্তার বলেন, মুসলমানদের দায়িত্ব একে অপরের পাশে দাঁড়ানো এবং গরিব-অসহায় মানুষের সহযোগিতা করা। মহান আল্লাহ তাকে অনেক কিছু দিয়েছেন, এজন্য তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন অসহায়, গরিব ও দরিদ্র মানুষের পাশে থেকে সেবা করে যেতে চান।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন মাদ্রাসা, মসজিদ, এতিমখানা এবং গরিব-দুস্থ মানুষের সহযোগিতা করে আসছেন। আগামীতেও এ সহযোগিতা অব্যাহত রাখবেন। একই সঙ্গে যাদের সামর্থ্য রয়েছে তাদেরও গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট