1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :

রায়গঞ্জের ব্রক্ষগাছা ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯ নম্বর ব্রক্ষগাছা ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৮টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন ব্রক্ষগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক।

এ কর্মসূচির আওতায় ইউনিয়নের ৩ হাজার ৮০ জন কার্ডধারী পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে।

এ সময় ট্যাগ অফিসার মোঃ সাকাদ হোসেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমান,
ব্রক্ষগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী আকবর খান সপন,ইউপি সদস্য গণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে স্বচ্ছতার সাথে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। ঈদ উপলক্ষে এই সহায়তা দরিদ্র মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট