
রবিউল হক বাবুঃ- ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মিলনমেলায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আব্দুস সাত্তারের উদ্যোগে বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) সন্ধ্যায় ফুলপুর উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শিহাব উদ্দিন খান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক শাহ্ নাফিউল্লাহ সৈকত।
মিলনমেলায় ফুলপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন—মো. নাজিম উদ্দিন (যুগান্তর), মো. নুরুল আমিন (দৈনিক সংবাদ), ক্বারী সুলতান আহমদ (The Muslim Times), মো. আব্দুস সাত্তার (দৈনিক দিনকাল), মো. সিদ্দিকুল হাসান (দৈনিক আমার দেশ), মো. মফিজুল হক অলি (নয়া দিগন্ত), মো. মুখছেদুল হক দুলাল (আলোকিত বাংলাদেশ), মো. মোস্তফা খান (কালের কণ্ঠ),

শাহ্ নাফিউল্লাহ সৈকত (যায়যায় দিন), মো. সেকান্দর আলী (The Daily South Asian), মো. গোলাম মোস্তফা (কালবেলা), মো. মফিদুল ইসলাম (The Daily Asian Age), মো. আকবর আলী হাবিব (দৈনিক সংগ্রাম), মো. মাহফুজুর রহমান (অর্থনীতি), মো. এম. এ. মোতালেব (জাগ্রত জনতা), মোছাঃ তাসনোভা নাসরিন নিশু (দৈনিক জনবানী), মো. সেলিম রানা (প্রতিদিনের সংবাদ), মো. বাহার উদ্দিন (দৈনিক ঢাকা প্রতিদিন),

মো. মাসুদ রানা (খবর পত্র), মো. লোকমান হোসেন (ফুলতারা), মো. নুর হোসেন (শীর্ষ সংবাদ), মো. জুয়েল রানা (অপরাধ অনুসন্ধান), মো. রবিউল হক বাবু (দৈনিক দেশ সেবা), মো. ফয়জুর রহমান (ঘোষণা), মো. ইব্রাহিম (ময়মনসিংহ প্রতিদিন), মো. আবদুল্লাহ আল আমিন লিপু(আমরাই বাংলাদেশ), মো. মিজানুর রহমান সুজন (সিএন–২৪), মো. ইকবাল হোসেন (ভোরের সময়), মো. শাফায়াত উল্লাহ শান্ত(এই বাংলা) ও দীল মোহাম্মদ চঞ্চল (e news 24)

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন। মিলনমেলায় সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, আন্তরিকতা ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ বিরাজ করে।