
মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ
নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উদ্যোগে অদ্য ১৩ মার্চ শুক্রবার নরসিংদীর মডেল মসজিদ এর সংলগ্নে নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর সভাপতি মোঃ আকিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে এতিমদের

সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইন উদ্দিন ভূইয়া, শিবপুর প্রেসক্লাব এর আহবায়ক ও জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সহ-সভাপতি মোঃ কামাল হোসেন প্রধান, শিবপুর প্রেসক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় সাংবাদিক সংস্থার

সহ-সভাপতি আবু নাইম রিপন,মনোহরদী উপজেলা প্রেসক্লাব এর সহ-সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন প্রধান , সাংবাদিক রেজাউল সাংবাদিক করিম, সমাজ সেবক বেদন ভূইয়া, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা মডেল প্রেসক্লাব এর সিনিয়র সভাপতি এম এমএ মোরশেদ,সমাজ সেবক হিমেল,আলী হোসেন, মডেল প্রেসক্লাব কোষাধ্যক্ষ কাউছার মিয়া,দপ্তর সম্পাদক ডাঃ এম এ জামান।

সাংবাদিক আজিজুল হক,সার্বিক পরিচালনায় ছিলেন, সোহাগ,সুমন ও রাসেল চৌধুরী প্রমুখ। উক্ত ইফতার মাহফিলে প্রায় ৮০ জন এতিম ছাত্র অংশগ্রহণ করেন,মোনাজাত করেন ইমাম আবু সালেহ মিয়া। ইফতার মাহফিলে দেশ ও জাতীর মঙ্গল কামনায় কোরআন তেলাওয়াত ও মোনাজাত করা হয়।

উপস্থিত অতিথিগণ বলেন,নরসিংদী জেলা প্রেসক্লাব একটি আধুনিক প্রেসক্লাব,আমরা আশাকরি এ সংগঠনের সাংবাদিকরা লিখনীর মাধ্যমে সত্য তুলে ধরবেন ,অসহায়,দরিদ্র মানুষের সহায়ক হবেন। নরসিংদী জেলা মডেল প্রেসক্লাব এর উন্নতির জন্য আমাদের সর্বাঙ্গীন সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ।