
মোঃ রবিউল ইসলাম মিনাল: গোদাগারী প্রতিবেদক, রাজশাহী
পুলিশ মেমোরিয়াল ডে ২০২৬ উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ। এর অংশ হিসেবে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয়ের পক্ষ থেকে রাজশাহী জেলায় বসবাসরত এক শহীদ পুলিশ সদস্যের পরিবারকে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বিগত ২০২৫ সালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী এএসআই (নিরস্ত্র) মোঃ কায়েস উদ্দিন-এর পরিবারবর্গের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন রাজশাহীর পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছান।
উপহার হস্তান্তরকালে পুলিশ সুপার বলেন, পুলিশ বাহিনী দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নেয়। যারা দেশ ও জনগণের সেবায় প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের ঋণ শোধ করা সম্ভব নয়। আমরা সবসময় শহীদ পুলিশ সদস্যদের পরিবারের পাশে আছি এবং থাকব।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন:
জনাব মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)।জনাব এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)।জনাব সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)।জনাব হেলেনা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)।মোঃ আব্দুল খালেক, নিরস্ত্র পুলিশ পরিদর্শক (আরওআই)।
উল্লেখ্য, প্রতি বছর কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালন করা হয়। এরই ধারাবাহিকতায় এ বছরও সারা দেশে শহীদ পুলিশ সদস্যদের পরিবারের কাছে আইজিপির শুভেচ্ছা ও উপহার পৌঁছে দেওয়া হচ্ছে।
রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534