সরিষাবাড়ী প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে চোর চক্রের ৪ জন নারী সদস্যকে গ্রেপ্তার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।
আজ বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টার সময় উপজেলার শিমলা বাজার অগ্রণী ব্যাংকের নিচ থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গেপ্তারকৃত চোর চক্রের সদস্য অনিতা খাতুন (২৫), রেখা আক্তার (২০), হেলেনা বেগম (৩৫ ), বন্যা (১৮) বলে জানা যায়। তাদের বাড়ী জামালপুর জেলার মাদারগঞ্জ, ইসলামপুর ও মেলান্দাহ উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানা যায় । আজ দুপুরেই ৪জনকে সরিষাবাড়ী থানায় দণ্ডবিধি ৩৭৯/৪১১/৩৪ ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার শিমলা বাজার এলাকায় এক নারীর ব্যাগ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে । এ ঘটনায় ভুক্তভোগী নারী সরিষাবাড়ী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে কিছু আলামত উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
এ বিষয়ে পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।