1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ ইং উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

১০ মার্চ মঙ্গলবার দুপুরে শিবপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী-৩ শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহ.আব্দুর রহিম,শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ


কোহিনুর মিয়া,শিবপুর উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার, শিবপুর উপজেলা প্রকৌশলী কর্মকর্তা খোন্দকার গোলাম শওকত , শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আই ও) মোঃ রাকিবুল ইসলাম ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক

রিকাবদার,শিবপুর প্রেসক্লাব এর সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর সদস্য সচিব নইমুদ্দিন খান,নরসিংদী জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান খান। উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডা কাউন্সিল এর আহবায়ক আঃ গফুর,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।‌শিবপুর উপজেলায় কর্মরত গ্রাম পুলিশের পক্ষ থেকে নরসিংদী-৩ শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্যকে ফুলেল শুভেচছা জানানো হয়েছে। ১০ মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে নরসিংদী গ্রাম পুলিশ এসোসিয়েশনের সহসভাপতি আবদুল কাদির ও সাধারণ সম্পাদক বাবু শীতল চন্দ্র মন্ডলের নেতৃত্বে ফুলেল শুভেচছা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট