
কামরুল হাসান
আমি জারজ বলছি-
শোন তবে সবে, শুধু জারজই নই
জারজের ঘরের জারজ আমি গো।
উচিত বলবো, এতে দোষ কি বলো?
আমি কি কোন রাজা মহারাজা হই?
আমি শিক্ষিত হলাম, শিক্ষক চিনি না
শিক্ষার শ বুঝিনা তাই কোন কচুই মানিনা।
আমি সুসলিম হলাম বেশ চেম কাটালাম
অন্য কিছুর ধার ধারিনা-
গরু খাইলাম তালিকায় নাম উঠালাম
আমি নেতা হলাম তাই খুব ভাষণ দিলাম
নেতার আনুগত্য কি জানলাম না
চান্দা খাইলাম আর ধান্ধা করলাম, কাজের কাম কিছুই না
আমি চাকরি করলাম নিয়ম মানলাম না
সারা জনম বাজার করলাম, বেতন তুললাম না।
আমি শালিস করলাম উপরি খাইলাম, বিচার বুঝলাম না
আমি যে জারজ হইলাম সনদ পেলাম না।