
কামরুল হাসান
সবাই বলে হাছা কথা
মিছা কেউ বলেই না,
মিছা ছাড়া কইনা কথা
হাছায় বুকে কুলায় না॥
এই রোজায়ে দ্রব্য মূল্য
বাড়ছে বহু একটুও কমেনি,
মাপে ঘাটতি দামে বাড়তি
খাঁটির নামে ভেজালটা দমেনি॥
আছে প্রতিনিধি আছে কর্তা
পাতি নেতার অভাব নাই,
নিয়ম মানলেই আলু ভর্তা
সিস্টেম মেনে করছে কামাই॥