
কামরুল হাসান:
মানুষ অন্যদের চেয়ে বেশি বিবকে-বুদ্ধিসম্পন্ন প্রাণী। তাই মানুষকে আশরাফুল মাকলুকাত বলা হয়। মানুষ বেঁচে থাকার জন্য নিজে থেকেই নানা উপায় অবলম্বন বের করে থাকে। যা দীর্ঘ দিন চলতে থাকায় অভ্যাসে পরিনত হয়। এ অভ্যাসগুলোর মধ্যে আবার কতকগুলো কু-অভ্যাস রয়েছে। আসলে অভ্যাসই বলুন আর কু-অভ্যাসই বলুন, সেগুলো কিš‘ অভ্যাসই। এ উপায়গুলোর মধ্যে কতকটা অস্থায়ূ আবার কতকটা স্থায়ী। অস্থায়ীগুলো নিয়ে তেমন কোন সমস্যা নেই। এগুলো কিছু দিন পর এমনিতেই ভুলে যায় মানুষ। কিন্ত স্থায়ীগুলো অতটা সহজে ভুলে না। এগুলো মানুষের জীবনের সাথে গভীরভাবে জড়িত। যা ইচ্ছে করলেই ভোলা সম্ভব নয়। এক সময় এগুলোই মানুষকে চালনা করে। সুতরাং, মানুষ অভ্যাসের দাসে পরিনত হয়।
আমরা অনেকেই নিজেদের ভালো মানুষ বলে দাবি করি।অথচ আমাদের মধ্যে একজন ভালো মানুষের তেমন কোন লক্ষনই নেই। আবার আমরা কোন না কোন পেশার সাথে জড়িত। এখানেও কিন্ত সংশ্লিষ্ট পেশার করনীয়-বর্জনীয় দিকগুলো নিয়ে মাথা ব্যাথাই নেই। যেমন- চলমান মাহে রমজান মাসে আমরা সবাই ভালো কাজ করার পক্ষে একজোট। পক্ষান্তরে অন্যায় বা মন্দ কাজ থেকে বিরত থাকার পক্ষেও একমত। কিন্ত চরম বাস্তবতা হলো, এ দুটোর পুরা উল্টাটা। এর সঠিক কারণটা হলো- আমরা সবাই দীর্ঘ দিন ধরে যেভাবে চলে আসছি, তা থেকে বেরিয়ে আসতে পারছি না। অভ্যাস আমাদের ছাড়ছে না।
এ রমজানে বেশি বিক্রির মাধ্যমে রেশি আয় করা প্রত্যেকেরই লক্ষ্য। এ লক্ষ্যই আমাদেরকে অন্য লক্ষ্যে ঠেলে নিয়ে যাচ্ছে। অতএব, সকলকে নিজ নিজ দায়িত্ব পালনে অটুট থাকতে হবে। (লেখক: সংবাদ ও মানবাধিকার কর্মী, সংগঠক এবং ফিচার ও কলাম লেখক)।